হোম > সারা দেশ > বরিশাল

সভাপতি নিকুঞ্জ বালা পলাশ-সম্পাদক শাহিন হাসান

বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি

বরিশাল অফিস

পেশাজীবী সাংবাদিকদের সংগঠন বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ) এর সাধারণ সভা ও আগামী এক বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে।

শনিবার সকালে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে প্রথম অধিবেশনে কমিটি গঠন নিয়ে আলোচনা শেষে দ্বিতীয় অধিবেশনে নতুন কমিটি গঠন করা হয়।

সংগঠনের বিদায়ী সভাপতি দৈনিক সমকালের ব্যুরো প্রধান সুমন চৌধুরী বিকেল ৪টায় সংগঠনের কার্যালয়ে এ নতুন কমিটি ঘোষণা করেন।

কমিটিতে সিনিয়র সাংবাদিক নিকুঞ্জ বালা পলাশকে (আমার দেশ), সভাপতি ও শাহীন হাসানকে (বাংলা ভিশন) সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি এম জহির (সকালের সময়), কোষাধ্যক্ষ মর্তুজা জুয়েল (দীপ্ত টিভি), দপ্তর সম্পাদক খোকন আহম্মেদ হীরা (জনকণ্ঠ), প্রচার সম্পাদক আরিফ হোসেন (বিজয় টিভি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাঈদ পান্থ (চ্যানেল আই), সদস্য সুমন চৌধুরী (সমকাল), এম মিরাজ হোসাইন (বনিক বার্তা), আযাদ আলাউদ্দিন (নয়াদিগন্ত), সুখেন্দু এদবর (একুশে টেলিভিশন), নাসির উদ্দিন (যুগান্তর)। এর আগে সকাল ১১ টায় সাধারণ অধিবেশনে সংগঠনের বার্ষিক রিপোর্ট পেশ করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো : শাহীন হাসান। পনে সাধারণ রিপোর্র উপর আলোচনায় অংশ নেন সিনিয়র সাংবাদিক মোহাম্মদ জাকির হোসেন, মো : খান রফিক, অপূর্ব অপু, মর্তুজা জুয়েল, এম সুহাদ, এম লোকমান হোসেন, মো: আরিফুল ইসলাম, ফাহিম ফিরোজ প্রমুখ। মধ্যাহ্নভোজ শেষে দ্বিতীয় অধিবেশনে নতুন কমিটি ঘোলনা করা হয়।

আগামী ১ বছর এ কমিটি দ্বায়িত্ব পালন করবে।

এমএস

সিডরের ১৯ বছরেও নির্মাণ হয়নি টেকসই বেড়িবাঁধ, অরক্ষিত গণকবর

টুঙ্গিপাড়া থেকে পিরোজপুরে এসে বিএনপির দুই কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ

পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

ঢাকায় চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ভোলায় গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা

পিরোজপুরে এনসিপির মানববন্ধন

সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর আজ

বরিশালে নিষিদ্ধ আ.লীগের তৎপরতা ঠেকাতে শক্ত অবস্থানে পুলিশ

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার