হোম > সারা দেশ > বরিশাল

‘কোরবানি ঈদের আগেই দেশে ফিরবেন খালেদা জিয়া-তারেক রহমান’

জেলা প্রতিনিধি, পটুয়াখালী

বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী কোরবানি ঈদের আগেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ারভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।

তিনি বলেন, খালেদা জিয়া আগের থেকে অনেকটা সুস্থ আছেন ও হাঁটা-চলা করতে পাচ্ছেন। তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলাগুলোও শেষ হয়ে যাচ্ছে।

বুধবার পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাশিয়ায় জুলাই আন্দোলনে শহীদ জসিম উদ্দিনের পরিবারকে ঈদ উপহার সামগ্রী ও অর্থ সহায়তা দিতে গিয়ে এ কথা বলেন তিনি।

এসময় তিনি সংঘবদ্ধ ধর্ষণের শিকার শহীদ জসিমের মেয়ের সর্বশেষ খোঁজ-খবর নেন ও সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি দেন। এর আগে শহীদ জসিম উদ্দিনের কবর জিয়ারত করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- পটুয়াখালী জেলা বিএনপির সদস্য মাকসুদ আহম্মেদ বাইজিদ পান্না, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক শরীফ মো. সালাহউদ্দিন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. তৌফিক আলী খান কবির, পটুয়াখালী জেলা যুবদলের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান রুমিুসহ জেলা ও উপজেলার অনান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

মাদরাসাছাত্রকে অমানুষিক নির্যাতন, শিক্ষক পলাতক

তজুমদ্দিনে স্কুল ফিডিংয়ের মালামালসহ ট্রলারডুবি

ফেলে যাওয়া ৩ লাখ টাকা মালিককে ফেরত দিয়ে দৃষ্টান্ত গড়লেন অটোচালক

কেন্দ্রে ফ্যান না থাকায় গরমে অসুস্থ হয়ে হাসপাতালে ২ এসএসসি পরীক্ষার্থী

রাজাপুরে খাল খননে অনিয়মের অভিযোগ, কৃষকদের ক্ষোভ

উত্তরাধিকার সূত্রে আমরা পঙ্গু অর্থনীতি পেয়েছি: তথ্যমন্ত্রী

ডিজেলের অভাবে সেচ ব্যাহত, ধানে চিটা হওয়ার আশঙ্কা

মির্জাগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে ২ নারীসহ ৪ জনকে পেটানোর অভিযোগ

মদ্যপানে বাধা দেওয়ায় শ্রমিক দলের সাবেক নেতার ‍নেতৃত্বে জেলেকে মারধর

দৌলতখানে ৪০০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ