হোম > সারা দেশ > বরিশাল

অপসো ফার্মার ৫০০ কর্মচারী একসঙ্গে ছাঁটাই

বরিশাল অফিস

বরিশালের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অপসো স্যালাইন (ওএসএল) ফার্মা লিমিটেডের প্রায় ৫০০ কর্মচারী ও শ্রমিককে একসঙ্গে চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে। ছাঁটাই হওয়া সবাই কোম্পানির স্টেরিপ্যাক ডিপার্টমেন্টে কর্মরত ছিলেন।

বুধবার দুপুরে তাদের ছাঁটাইয়ের নোটিস দেয় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। কোম্পানির মানবসম্পদ বিভাগের উপব্যবস্থাপক ও এইচআর বিভাগের ইনচার্জ নোটিসটি স্বাক্ষর করেন।

নোটিস পাওয়ার পর ছাঁটাই হওয়া শ্রমিক ও কর্মচারীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। একপর্যায়ে নগরীর বগুড়া রোডে ওএসএল ফার্মার সামনে বিক্ষোভ করেন শ্রমিকরা। এ সময় শ্রমিকদের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে এ বিষয়ে আগামী শনিবার কর্তৃপক্ষের সিদ্ধান্তের প্রতিশ্রুতি পেয়ে শান্ত হন তারা।

ভুক্তভোগী শ্রমিকরা অভিযোগ করেন, কোনো কারণ ছাড়াই তাদের চাকরি থেকে ছাঁটাইয়ের নোটিস দেওয়া হয়। নোটিস প্রত্যাহার করে ছাঁটাই শ্রমিক ও কর্মচারীদের কাজে যোগদানের সুযোগ না দিলে কোম্পানি অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

তারা বলেন, কোনো কারণ ছাড়া আমাদের চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে। আমাদের পরিবার-সংসার আছে। এখন এই পরিবারগুলো কোথায় গিয়ে দাঁড়াবে? সংসার কীভাবে চলবে?

কোম্পানির নোটিসে বলা হয়েছে, ওএসএল ফার্মা লিমিটেডের বগুড়া রোডে অবস্থিত ফ্যাক্টরিতে স্টেরিপ্যাক ডিপার্টমেন্টে কর্মরত সব শ্রমিক-কর্মচারীকে অব্যাহত করা যাচ্ছে যে কোম্পানির নিয়ন্ত্রণবহির্ভূত কারণে স্টেরিপ্যাক ডিপার্টমেন্টের উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখা সম্ভব হচ্ছে না।

এ অবস্থায় বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ২৬(৩) ধারার বিধান অনুযায়ী আগামী ১ নভেম্বর থেকে স্টেরিপ্যাক ডিপার্টমেন্টের সব শ্রমিক-কর্মচারীদের চাকরি অবসান করা হলো। একই সঙ্গে বাংলাদেশ শ্রম আইনের বিধান অনুযায়ী অবসানকৃত শ্রমিক-কর্মচারীদের চূড়ান্ত পাওনা আগামী ২০ নভেম্বরের মধ্যে বুঝিয়ে দেওয়া হবে।

ফেলে যাওয়া ৩ লাখ টাকা মালিককে ফেরত দিয়ে দৃষ্টান্ত গড়লেন অটোচালক

কেন্দ্রে ফ্যান না থাকায় গরমে অসুস্থ হয়ে হাসপাতালে ২ এসএসসি পরীক্ষার্থী

রাজাপুরে খাল খননে অনিয়মের অভিযোগ, কৃষকদের ক্ষোভ

উত্তরাধিকার সূত্রে আমরা পঙ্গু অর্থনীতি পেয়েছি: তথ্যমন্ত্রী

ডিজেলের অভাবে সেচ ব্যাহত, ধানে চিটা হওয়ার আশঙ্কা

মির্জাগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে ২ নারীসহ ৪ জনকে পেটানোর অভিযোগ

মদ্যপানে বাধা দেওয়ায় শ্রমিক দলের সাবেক নেতার ‍নেতৃত্বে জেলেকে মারধর

দৌলতখানে ৪০০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ

সাত বছর প্রক্সি দিয়ে বেতন তুলছেন দুই কর্মচারী

বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন সেলিমা রহমান