হোম > সারা দেশ > বরিশাল

কলাপাড়া সাংবাদিক ফোরামের দায়িত্বে ইউসুফ-জাবেদ

উপজেলা প্রতিনিধি, কুয়াকাটা (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়া সাংবাদিক ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ১৩ সদস্যবিশিষ্ট এ কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক মুক্ত খবরের স্টাফ রিপোর্টার মাওলানা আসাদুজ্জামান ইউসুফ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক দিন প্রতিদিনের উপজেলা প্রতিনিধি এস এম ইলিয়াস জাবেদ।

সোমবার রাতে পূর্ববর্তী কমিটির মেয়াদ শেষ হওয়ায় ফোরামের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য (২০২৬-২০২৮) এই কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সিনিয়র সহ-সভাপতি মো. আবুল হাসনাত রিমন (দৈনিক ঘোষণা), সহ-সভাপতি খাইরুল আমিন তালুকদার (দৈনিক আলোকিত বরিশাল), যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুদ্দিন আল আতিক (দৈনিক আমার দেশ), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জসিম উদ্দিন মানিক (দৈনিক বরিশাল সমাচার), দপ্তর সম্পাদক মো. নুরুল আমিন (দৈনিক গণকণ্ঠ), প্রচার ও প্রকাশনা সম্পাদক রাশেদ আরাফাত (দৈনিক আলোকিত সকাল) এবং অর্থ সম্পাদক ফখরুল আলম (দৈনিক মাতৃছায়া)।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন—অ্যাডভোকেট জেড এম কাওছার (দৈনিক আইন বার্তা), মো. ফোরকান তালুকদার (দৈনিক দখিনের কাগজ), এস এম আলমগীর হোসেন (দৈনিক আমাদের কণ্ঠ) এবং মো. মাহতাব হোসেন হাওলাদার (ধ্রুববাণী)।

নবনির্বাচিত সভাপতি মাওলানা আসাদুজ্জামান ইউসুফ সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য সুদৃঢ় করা এবং সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে অগ্রণী ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

অন্যদিকে সাধারণ সম্পাদক এস এম ইলিয়াস জাবেদ সাংবাদিকদের অধিকার রক্ষা, দক্ষতা বৃদ্ধি এবং কলাপাড়ার ইতিবাচক উন্নয়ন বিশ্বদরবারে তুলে ধরার লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নতুন কমিটির নেতৃবৃন্দ সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আগামী দিনে সাংবাদিকতার মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০টি সিলিং ফ্যান চুরি

চাঁদা না পেয়ে পল্লী চিকিৎসকের ওপর শ্রমিকদল নেতার হামলা

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

পুলিশ থেকে বাঁচতে ইয়াবা গিলে অচেতন মাদক কারবারি

অবৈধ জ্বালানি মজুতের বিরুদ্ধে অভিযান, ৩ হাজার লিটার তেল জব্দ

উজিরপুরে ডাকাতি, আতঙ্কে এলাকাবাসী

নলছিটিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর নিহত

বরিশাল নগরীতে অবৈধ দখল উচ্ছেদ

‘কাগজে-কলমে নয়, বাস্তবেই আধুনিক পৌরসভা গড়ে তুলব’

ভোলায় ভারতীয় নাগরিক আটক