হোম > সারা দেশ > চট্টগ্রাম

আ.লীগ নেতার ছেলে কুমিল্লা মহানগর জাসাস সভাপতি

জেলা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লা মহানগর জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কমিটিতে আওয়ামী লীগ নেতার ছেলে ডা. আফসান আনিস হয়েছেন সভাপতি। তিনি মহানগর আ.লীগের সহ-সভাপতি ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) কুমিল্লার সভাপতি ডা. আবুল বাকী আনিসের ছেলে।

শুক্রবার (১৬ মে) জাসাস কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে কুমিল্লা মহানগর শাখার ১০১ সদস্যের কমিটি অনুমোদন দেয়া হয়।

এতে কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হেলাল খান ও সদস্য সচিব জাকির হোসেন রোকনের স্বাক্ষরে ডা. আফসান আনিসকে সভাপতি এবং শহীদুল হক সোহেলকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়।

কমিটি ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমসহ রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয় ডা. আফসান আনিসের রাজনৈতিক পরিচয় নিয়ে।

মহানগর জাসাসের সাবেক আহ্বায়ক মনজুরুল আলম বলেন, যারা কখনো বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলো না তারাই আজকে টাকা পয়সা দিয়ে জাসাসের কমিটি এনেছে । ৫ আগস্টের আগে এদের নাম নিশানা ছিলো না । এরা কিভাবে কমিটিতে আসলো । বড় অংকের লেনদেনের মাধ্যমে কমিটি দেওয়া হয়েছে ।‌

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, যাকে সভাপতির পদ দেওয়া হয়েছে তাকে আমি চিনিও না।

আন্দোলন-সংগ্রামেও কখনো দেখিনি। ৫ আগস্টের পরের বাংলাদেশে কোনো আওয়ামী পরিবারের সন্তান এভাবে জাসাসের মতো একটি গুরুত্বপূর্ণ সংগঠনের সভাপতির পদ পাবে, এটা যারা এই পদ দিয়েছে তারা ভালো বলতে পারবে। মহানগর বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে আমি অবগত নই। কোনো আওয়ামী পরিবারের সন্তান জাসাসের মতো গুরুত্বপূর্ণ সংগঠন পরিচালনা করবে, এটা হতে পারে না।

জাসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি হেলাল খান বলেন, সাংগঠনিক নিয়ম অনুযায়ী যেভাবে কমিটির করা দরকার আমরা সে প্রক্রিয়ায় কমিটি করেছি । ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি শ্রাবণের বাবাও আওয়ামী লীগ করতেন । দেখুন তাকেও কিন্তু কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি করা হয়েছে । বিএনপির মহানগর, জেলা এবং বিভাগীয় দায়িত্বশীল নেতাদের সাথে সমন্বয় করে কমিটি করেছি।

জেডএম

আইন লংঘন করে কুমিল্লায় গড়ে উঠছে বহুতল ভবন

বিশেষায়িত হাসপাতাল নেই চট্টগ্রামে, রোগীদের ভোগান্তি

পার্বত্য চট্টগ্রামে ইউপিডিএফ দলের ৩ সন্ত্রাসী আটক, অস্ত্র উদ্ধার

ছেলেকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু

চট্টগ্রামে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদলের আহ্বায়কের ভাই আটক

ফেনীতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

গণরায় নিয়ে টালবাহানা করলে জনরোষের বিস্ফোরণ অনিবার্য: এটিএম মাসুম

চকরিয়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ১১

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করতে চায় পাকিস্তানের বিশ্ববিদ্যালয়

রায়পুরে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০