হোম > সারা দেশ > চট্টগ্রাম

নোয়াখালীতে আলোচিত স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় আজ

জেলা প্রতিনিধি, নোয়াখালী

ছবি: আমার দেশ

নোয়াখালীর বহুল আলোচিত স্কুলছাত্রী তাসনিয়া হোসেন অদিতা হত্যা মামলার রায় আজ ২৯ এপ্রিল ঘোষণা করা হবে।

নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১এর বিজ্ঞ বিচারক মোহাম্মদ খোরশেদুল আলম শিকদার এ মামলার রায় ঘোষণা করবেন বলে জানা গেছে।

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সেলিম শাহী এসব তথ্য নিশ্চিত করে বলেন, এর আগে, গত ১৫ এপ্রিল এই মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হলেও তা পিছিয়ে আজকের দিন ধার্য করা হয়েছে। রায় ঘোষণাকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে ২০২২ সালের ২২ সেপ্টেম্বর বিকেলের দিকে নোয়াখালী পৌরসভার লক্ষ্মীনারায়ণপুর এলাকার জাহান মঞ্জিল থেকে তাসনিয়া হোসেন অদিতার (১৪) রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। তার গলা, হাত ও পায়ের রগ কাটা ছিল, যা পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

ঘটনার দিন রাতে অদিতার সাবেক গৃহশিক্ষক আব্দুর রহিম রনিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে রনির স্বীকারোক্তি অনুযায়ী হত্যায় ব্যবহৃত ছোরা, বালিশসহ অন্যান্য আলামত জব্দ করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেন এবং আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

অদিতা নোয়াখালী পৌরসভার লক্ষ্মীনারায়ণপুর এলাকার মৃত রিয়াজ হোসেন সরকারের মেয়ে। তার মা রাজিয়া সুলতানা বেগমগঞ্জ উপজেলার একটি বেসরকারি বিদ্যালয়ের শিক্ষিকা।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, অদিতা কিছুদিন আগে রনির কাছে পড়া বন্ধ করে অন্যত্র কোচিং শুরু করলে ক্ষুব্ধ হন তিনি। ঘটনার দিন অদিতার মা বাসায় না থাকার সুযোগে দুপুরে বাসায় প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা করেন রনি। এতে ব্যর্থ হয়ে বিষয়টি গোপন করতে নৃশংসভাবে গলা কেটে হত্যা করেন এবং ঘটনাটিকে ভিন্ন রূপ দিতে ঘরের জিনিসপত্র এলোমেলো করে রাখেন।

অদিতার মা রাজিয়া সুলতানা বলেন, আমার মেয়ে হত্যার ন্যায়বিচার চাই। খুনির এমন শাস্তি হোক, যাতে আর কেউ এমন অপরাধ করার সাহস না পায়।

পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় রনির শরীরের বিভিন্ন স্থানে আঁচড়ের দাগ ও তার পোশাকে রক্তের চিহ্ন পাওয়া যায়। তার দেওয়া তথ্য অনুযায়ী হত্যায় ব্যবহৃত ছোরা ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়। মামলাটির বিচারিক কার্যক্রমে বাদীপক্ষের ৪১ জন এবং আসামিপক্ষের ৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত রায়ের দিন নির্ধারণ করেন।

উল্লেখ্য, এ নির্মম হত্যাকাণ্ডের পর এলাকায় চরম উদ্বেগ উতকণ্ঠা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। ঘটনার পর জেলা শহরের শিক্ষার্থী অভিভাবকসহ সাধারণ মানুষের মাঝে একধরনের আতঙ্ক বিরাজ করেছিল দীর্ঘ সময়। এর প্রতিবাদে নোয়াখালীসহ বিভিন্ন স্থানে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিচার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালিত হয়।

ফের চট্টগ্রামে হাঁটুসমান পানি

গলাপানিতে ডুবেছিল চট্টগ্রাম, রাতভর ৩০ বাঁধ সরিয়ে এলো স্বস্তি

লক্ষ্মীপুরে এনসিপির কমিটি ঘোষণা

চকরিয়ার বালুখেকো নাজিম এখন শাসকদলের ছত্রছায়ায়

পুকুরে ডোবা শিশু ঝলসে গেল আগুনে

মাইক্রোবাস-পিকআপ পাল্লাপাল্লিতে মোটরসাইকেল আরোহী নিহত

জামিন পেলো ‘হত্যা মামলার আসামি’ কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি রাফি

শিক্ষামন্ত্রীর বক্তব্য এডিট করে গুজব ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

কালবৈশাখীর তাণ্ডবে সীতাকুণ্ডে মহাসড়ক অচল, ঘণ্টাব্যাপী যানজটে ভোগান্তি

রোহিঙ্গা ক্যাম্পে এনজিও গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যু