হোম > সারা দেশ > চট্টগ্রাম

আমাদের দেশ নিয়ে পার্শ্ববর্তী দেশ ৫৪ বছর ধরে ষড়যন্ত্র করছে

কুমিল্লার চৌদ্দগ্রামে নাহিদ ইসলাম

জেলা প্রতিনিধি, কুমিল্লা

জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “আমাদের দেশ নিয়ে পার্শ্ববর্তী দেশ গত ৫৪ বছর ধর ষড়যন্ত্র করছে, প্রতিটি নির্বাচনে হস্তক্ষেপ করছে। এবারও তারা ষড়যন্ত্র করার চেষ্টা করছে।”

শনিবার বেলা ১১টায় কুমিল্লার চৌদ্দগ্রামে ১১দলীয় জোটের নির্বাচনি সভায় বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “এই নির্বাচন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এই নির্বাচন জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতা। শত শত শহীদের রক্তের ওপর দিয়ে আজকে আমাদের এই গণতন্ত্রের নির্বাচন। অনেকে মনে করছে, এটা একটা সাধারণ ঘটনা, এটা তাদের ১৭ বছরের ফসল। কিন্তু এটা ভেবে তারা ভুল করছে, তারা জুলাই অভ্যুত্থানকে অস্বীকার করছে।”

নাহিদ ইসলাম আরো বলেন, “আমাদের দেশ নিয়ে পার্শ্ববর্তী দেশ গত ৫৪ বছর ধর ষড়যন্ত্র করছে, প্রতিটা নির্বাচনে হস্তক্ষেপ করছে। এবার ও তারা ষড়যন্ত্র করার চেষ্টা করছে।

এই জুলাই শহীদদের রক্তের বিনিময়ে যে গণতন্ত্রের নির্বাচন হচ্ছে, সেখানে আমরা কোনো ষড়যন্ত্রকে প্রশ্রয় দিব না। বাংলাদেশে কোন দল সরকার গঠন করবে, সেটা নির্ধারণ করবে এই দেশের জনগণ। এখানে কোনো বিদেশি শক্তি হস্তক্ষেপ করলে তাদের রুখে দিতে আমরা প্রস্তুত আছি।”

তিনি আরো বলেন, “প্রিয় জনগণ, আপনারা ১১দলীয় জোটের প্রার্থীদের নির্বাচিত করুন, তারা নির্বাচিত হলে এ দেশের মানুষের স্বাধীনতা নিশ্চিত করবে। শহীদ ওসমান হাদির অসমাপ্ত কাজ সম্পন্ন করবে । জুলাই অভ্যুত্থানের খুনিদের বিচারকে আমরা অগ্রাধিকার দিব। শহীদ ওসমান হাদি হত্যার বিচার করব ইনশাআল্লাহ। সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন, দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত, আধিপত্যবাদের বিরুদ্ধে, ইনসাফভিত্তিক রাষ্ট্র, সাম্য, মানবিক ও ন্যায়বিচারের রাষ্ট্র আমরা গঠন করব ইনশাআল্লাহ।

খাল খনন নিয়ে কথা বলায় অনলাইনে সাংবাদিককে হত্যার হুমকি

অসহায়দের পাশে ডিসি জাহিদুল ইসলাম

নতুন ঘরে ঈদের আনন্দে ভাসলেন আট অসহায় পরিবার

চাঁদা না দিলে গাড়ি চলাচলে বাধার হুমকি, বহিষ্কার ছাত্রদল নেতা

উখিয়ায় রোহিঙ্গা শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

খেলার মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন কুস্তিগির

কোথায় তেল আছে বা নেই, জানা যাবে এক ক্লিকেই

ফরিদগঞ্জে কবরস্থানের গাছ কাটা নিয়ে মারামারি, নিহত ১

ঈদের ছুটির মধ্যেও থেমে থাকেনি চট্টগ্রাম বন্দর

ঈদগাঁওয়ে অপহৃত দুই শ্রমিক ফিরেছে অর্ধলক্ষ টাকা মুক্তিপণে