হোম > সারা দেশ > চট্টগ্রাম

উখিয়ায় কুতুপালং বাজারের রেকর্ড দর ৪ কোটি টাকা

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

কক্সবাজারের উখিয়ায় নিলামে কুতুপালং বাজারের সর্বোচ্চ দর উঠেছে ৩ কোটি ৫৬ হাজার ৩৭৩ টাকা। ভ্যাট, ট্যাক্সসহ এ দর স্পর্শ করতে পারে প্রায় ৪ কোটি টাকায়। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদে এ বাজার নিয়ে নিলাম অনুষ্ঠিত হয়। এবার এ বাজারের সরকারি মূল্য নির্ধারণ করা হয়েছিলো ২ কোটি ১৪ লক্ষ ৪৭ হাজার ৫১০ টাকা।

রাজাপালং ইউনিয়নে অবস্থিত বাজারটির সর্বোচ্চ দরদাতা হলেন সাবেক ইউপি চেয়ারম্যান একেএম শাহকামাল চৌধুরী। যিনি উপজেলা কৃষকদলের সদস্য সচিব সাদমান জামী চৌধুরীর বাবা। অন্যদিকে উপজেলার হলদিয়াপালংয়ের মরিচ্যা বাজারের সর্বোচ্চ দর উঠেছে ২ কোটি ৫১ লাখ ৪৭ হাজার টাকা। দরদাতা স্থানীয় ব্যবসায়ী আব্দুল গফুর চৌধুরী। পালংখালীর ইউপির বালুখালী বাজার নিতে সর্বোচ্চ ২ কোটি ২১ লক্ষ টাকা দর দিয়েছেন ফোরকান চৌধুরী। এছাড়াও রত্মাপালং ইউপির কোটবাজারের সর্বোচ্চ দরদাতা হয়েছেন উপজেলা বিএনপির সদস্য সচিব সুলতান মাহমুদ চৌধুরী। উত্থাপিত দর হলো ১ কোটি ৩ লাখ ৩০ হাজার টাকা। এছাড়াও একই সময়ে অনুষ্ঠিত হয়েছে ভালুকিয়া, রুমখাপালং, পালংখালী ও সোনারপাড়ার নিলাম।

আগামী ৭ দিনের মধ্যে সর্বোচ্চ দরদাতাদের ইজারা মূল্য পরিশোধ করতে হবে বলে জানিয়েছে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হোসাইন চৌধুরী। ইজারার শর্তাবলীগুলো মানা হচ্ছে কিনা তা যথাযথ মনিটরিং করা হবে বলে জানান তিনি।

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার