হোম > সারা দেশ > চট্টগ্রাম

যৌথ অভিযানে ঢাকায় উদ্ধার ছিনতাই হওয়া ২৯০ ভরি স্বর্ণ

চট্টগ্রাম ব্যুরো

ফাইল ছবি

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশে অস্ত্রের মুখে ছিনতাই হওয়া ২৯০ ভরি স্বর্ণ যৌথ অভিযানে ঢাকায় উদ্ধার করেছে পুলিশ ও মহানগর গোয়েন্দা (ডিবি)।

আজ শুক্রবার সকালে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। এ সময় ছিনতাইচক্রের সঙ্গে জড়িত সন্দেহে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিবি উত্তর জোনের উপকমিশনার (ডিসি) হাবিবুর রহমান আমার দেশকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ঘটনার পরপরই আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান শুরু করি। ঢাকায় অভিযান চালিয়ে ছিনতাই হওয়া স্বর্ণ উদ্ধার করা সম্ভব হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে।’

গত রোববার (৪ জানুয়ারি) বিকেলে হামজারবাগ এলাকায় সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে একদল সশস্ত্র ব্যক্তি ৩৫টি স্বর্ণের বার ছিনতাই করে নিয়ে যায়। এসব বারের বাজারমূল্য প্রায় ৭ কোটি টাকা।

স্বর্ণ ব্যবসায়ীর দুই কারিগর দাবি করেন, মোটরসাইকেলে আসা চারজন মুখোশধারী তাদের অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে এবং আতঙ্ক সৃষ্টি করতে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও কেউ হতাহত হয়নি।

সেদিন রাতেই দুই কারিগর পাঁচলাইশ থানায় লিখিত অভিযোগ দেন।

মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, এক ব্যবসায়ীর নির্দেশে দুই কারিগর ৩৫টি স্বর্ণের বার নিয়ে সিএনজি অটোরিকশায় করে ঢাকার পথে রওনা হন। হামজারবাগে পৌঁছালে মোটরসাইকেলে আসা চারজন তাদের গতি রোধ করে স্বর্ণ ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

পুরো ঘটনাটি কয়েক মিনিটের মধ্যে ঘটে যায়। ভুক্তভোগীরা এজাহারে ছিনতাইকারীদের একজনের নাম ‘সুমন’ বলে উল্লেখ করেন। ধারণা করা হচ্ছে, ঘটনাটি পূর্বপরিকল্পিত ছিল এবং ছিনতাইকারীরা আগেই কারিগরদের গতিবিধি অনুসরণ করছিল।

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দের অভিযোগ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম

আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন