হোম > সারা দেশ > চট্টগ্রাম

ভোট দিয়ে এমপি বানাব আমরা, আর পদের বেলায় বাঙালিরা বঞ্চিত

বৈষম্য দূর করার দাবি পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের

জেলা প্রতিনিধি, বান্দরবান

ভোট দিয়ে এমপি বানাব আমরা, আর পদের বেলায় বাঙালিরা ব্রাত্য— এমন বৈষম্য বজায় থাকলে সম্প্রীতি বজায় থাকা অসম্ভব বলে হুঁশিয়ারি দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মজিবর রহমান।

শনিবার সকালে বান্দরবানের একটি রেস্টুরেন্টে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মজিবর রহমান পাহাড়ের বর্তমান রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

তিনি সরাসরি প্রশ্ন তোলেন আঞ্চলিক ও জেলা পরিষদের নেতৃত্ব নিয়ে। মজিবর রহমান বলেন, বাঙালিরা ভোট দিয়ে আপনাদের এমপি বানাবে, আপনারা মন্ত্রী হবেন। কিন্তু একজন বাঙালি যখন প্রতিমন্ত্রী বা চেয়ারম্যান হতে চায়, তখন আপনারা তা মেনে নেন না। যদি এই বৈষম্যই জারি থাকে, তাহলে পাহাড়ে সম্প্রীতি কোথায় থাকল?

তিনি বলেন, নবগঠিত সরকার একজন বাঙালি হিসেবে মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করে কোনো ভুল করেননি এবং এতে করে পার্বত্য চুক্তি ও সংবিধান কোনোটাই লঙ্ঘিত হয়নি। অতীতে শেখ হাসিনা, বেগম খালেদা জিয়া, ড. মুহাম্মদ ইউনূস, লে. জে. (অব.) হাসান মশহুদ চৌধুরী, লে. জে. (অব.) রুহুল আলম চৌধুরী, ড. ইফতেখার আহমেদ চৌধুরী, ড. ফখরুউদ্দীন আহমদও এই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। সুতরাং আমরা দৃঢ়তার সহিত বিশ্বাস করি নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানই পারবেন সার্বভৌমত্ব রক্ষাসহ পার্বত্য এলাকায় আমাদের দাবিগুলো পূরণের মাধ্যমে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে।

পাহাড়ে সম-অধিকার প্রতিষ্ঠা ও শান্তির জন্য পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও জেলা পরিষদে নির্বাচনের মাধ্যমে পরিষদ গঠন, আঞ্চলিক পরিষদ ও জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাঙালিদের অংশগ্রহণ ও ভাইস চেয়ারম্যান পদ সৃষ্টি, প্রত্যাহারকৃত ২৪৬টি সেনাক্যাম্প পুনঃস্থাপন, নিরাপত্তার স্বার্থে ১০৩৬ কিলোমিটার সীমান্ত সড়ক নির্মাণ, সেনাক্যাম্পগুলোতে পুলিশের পরিবর্তে সেনাবাহিনী মোতায়েন, বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক ও অসাংবিধানিক ব্রিটিশদের রচিত ঔপনিবেশিক কালো আইন পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি-১৯০০ ও শান্তি চুক্তি বাতিল করে সমতলের ৬১ জেলার ন্যায় পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ৫৪ শতাংশ বাঙ্গালীসহ অন্যান্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের সাংবিধানিক মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য সংবিধানের আলোকে পার্বত্য চট্টগ্রাম শাসন করার আদেশ প্রদানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

এ সময় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের জেলা সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ, সহসাধারণ সম্পাদক শাহজালালসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

ভোলায় শিশুকে গুলির হুমকি দিয়ে স্বীকারোক্তি আদায়

সোনাগাজীতে সেফটিক ট্যাংকে নেমে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশে ডোবা থেকে উদ্ধার শিশুর লাশ

আমার দেশে অনিয়মের সংবাদ প্রকাশ, সড়ক পরিদর্শনে গেলেন এমপি জসিম

কক্সবাজারের ৫ম পৌরসভা হতে যাচ্ছে ‘পেকুয়া’

বিশুদ্ধ পানির সংকটে কাপ্তাইয়ের মাহাজনপাড়ার ৬৯ পরিবার

চ্যালেঞ্জ মোকাবিলায় বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ

বাঞ্ছারামপুরে ফ্যাসিবাদবিরোধী অবস্থান স্পষ্ট করলেন সাকি

ইয়াবা ব্যবসায়ীদের বিএনপি থেকে সরে যেতে বললেন এমপি শাহজাহান চৌধুরী

বুড়িচংয়ে জয় বাংলা স্লোগান দিয়ে কারাগারে যুবলীগ নেতা