হোম > সারা দেশ > চট্টগ্রাম

কোস্ট গার্ডের অভিযানে ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক

উপজেলা প্রতিনিধি, (টেকনাফ) কক্সবাজার

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২৫ হাজার পিস ইয়াবাসহ চারজন মাদক কারবারি আটক।

বৃহস্পতিবার ৪ জুন বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, কক্সবাজারের টেকনাফ সাবরাং সংলগ্ন নাফ নদীতে আজ ৪ জুন বৃহস্পতিবার দুপুর ১ টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় ১ টি সন্দেহজনক ইঞ্জিনচালিত নৌকায় তল্লাশি চালিয়ে প্রায় ১ কেটি ২৫ লক্ষ টাকা মূল্যের ২৫ হাজার পিস ইয়াবাসহ চারজন মাদক কারবারিকে আটক করা হয়।

জব্দ ইয়াবা, পাচার কাজে ব্যবহৃত ইঞ্জিনচালিত নৌকা ও আটক মাদক কারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরো বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে কোস্ট গার্ড।

স্ত্রীকে হত্যার পর লাশ নিয়ে হাসপাতালে স্বামী

নানাবাড়ি থেকে ফেরার পর যুবক নিখোঁজ, খালে মিললো লাশ

১৩ দিনে শিশু ধর্ষণ মামলায় আদালতে চার্জশিট দিল পুলিশ

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লায় জামায়াতের বিক্ষোভ

ঈদগাঁওতে বালু উত্তোলনের গর্তে পড়ে শিশুর মৃত্যু

কালভার্ট নির্মাণকাজে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু

পুশইন ঠেকাতে বেনাপোলে বিজিবির টহল জোরদার

এনসিপি নেতা আনোয়ার হোসেনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

ফেনীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

নবীনগরে জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষক তাজুল ইসলামের ইন্তেকাল