হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফেনীর দাগনভূঁইয়ায় বাস উল্টে নিহত ৩

আতিকুর রহমান নগরী

ছবি: আমার দেশ

ফেনীতে নিয়ন্ত্রণ হারিয়ে সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১০ জন।

বৃহস্পতিবার সকালে জেলার দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনীয়া বাজারের লাকী রোড়ের মুখে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ওই ইউনিয়নের খুশিপুর এলাকার শহিদুলের স্ত্রী শামীমা আরা বেগম (৫০) ও দক্ষিণ জয়লষ্কর গ্রামের আবদুল মতিনের ছেলে মো. শ্রাবণ (২০)। অপর জনের পরিচয় জানা যায়নি। হাসপাতালে ৮ জনের বেশি চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালের আরএমও ডাঃ শাহরিয়ার মাহমুদ গণমাধ্যমকে তিন জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ফেনী-নোয়াখালী আঞ্চলিক সড়কের ওইস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে গিয়ে পাশের একটি দোকানে পড়ে। মহিপাল হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।

মহিপাল হাইওয়ে থানার ওসি মো: হারুন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার শিকার বাসটি ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়া হয়েছে। সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম

আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন

ঘেরাওয়ের নেতৃত্বে ছাত্রলীগ নেতা, ফেসবুকে সরকারবিরোধী প্রচার

কুমিল্লায় ১২ দোকানে অগ্নিকাণ্ডে ৫ কোটি টাকার ক্ষতি