হোম > সারা দেশ > চট্টগ্রাম

এস আলম কাণ্ডে সম্পৃক্ত বিএনপি নেতাকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন

ডেস্ক রিপোর্ট

ফ্যাসিস্ট সরকারের দোসর, দেশ ধ্বংসকারী এস আলমের গাড়ি সরিয়ে ফেলায় অভিযুক্ত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি নেতা এনামুল হক এনামকে স্থায়ী বহিষ্কারেরে দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নেতাকর্মীরা।

সোমবার (৩০ ডিসেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সহস্রাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

মানববন্ধন ও বিক্ষোভে অংশগ্রহণকারীরা বলেন, বিতর্কিত এনামুল হক এনাম আওয়ামী লীগ আমলে একজন চাল ব্যবসায়ী হিসেবে আতাত করে ব্যবসা রাজনীতি করেছে৷ তার কারণে বিএনপির তৃণমূল কর্মীরা নানাভাবে নির্যাতনের শিকার হয়েছে।

তারা আরও বলেন, এনামুল হক এনাম ফ্যাসিস্ট হাসিনার পতনের পর লীগের দোসর হিসেবে কাজ করে এস আলমের গাড়ি সরিয়ে নেওয়ার কান্ডে জড়িত ছিল। শুধু তাই না আওয়ামী লীগ ও যুবলীগের সন্ত্রাসীদের আশ্রয় দিয়ে যাচ্ছে। সম্প্রতি এক যুবলীগ নেতার বিয়েতেও অংশ নিয়েছে।

মানববন্ধন ও বিক্ষোভ থেকে বিএনপির মূলধারার নেতা-কর্মীদের নির্যাতন, আওয়ামী লীগকে আশ্রয় ও এস আলমের দেশদ্রোহী চক্রান্তে জড়িত থাকায় এনামুল হক এনামকে স্থায়ী বহিষ্কারের দাবি জানানো হয়।

উল্লেখ্য, এস আলমের গাড়ি সরিয়ে নেওয়ার কান্ডে জড়িত থাকায় গত ১ সেপ্টেম্বর এনামসহ তিন বিএনপি নেতার পদ স্থগিত করা হয়। কিন্তু গত ২৫ ডিসেম্বর সেই স্থগিতাদেশ প্রত্যাহার করে নেওয়া হয়। ফলে বিএনপি নেতা-কর্মীসহ সাধারণ মানুষের মাঝে বিরুপ প্রতিক্রিয়া বিরাজ করছে।

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম

আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন

ঘেরাওয়ের নেতৃত্বে ছাত্রলীগ নেতা, ফেসবুকে সরকারবিরোধী প্রচার