হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লা সীমান্তে কোটি টাকার ভারতীয় অবৈধ মালামাল আটক

জেলা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লা জেলার সীমান্ত এলাকা থেকে কোটি টাকার অবৈধ ভারতীয় মোবাইল ফোন ও বাজি আটক করেছে কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবি।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ ভারতীয় অবৈধ মালামাল আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার (২৪ মার্চ) পৃথক দুই অভিযানে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) ১ কোটি ৮ লাখ ৩৭ হাজার ৩০৪ টাকার ভারতীয় অবৈধ মালামাল আটক করে।

বিজিবি সূত্রে জানা যায়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) গতরাত দুইটায় আমানগন্ডা বিওপির বিশেষ টহল দল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে বিজিবি টহল দল কর্তৃক সীমান্ত শূন্যলাইন থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নোয়াপুর কাচিগাং মাঠ থেকে মালিকবিহীন অবস্থায় অবৈধ ভারতীয় ২৫টি পুরাতন এবং ৯৬টি নতুন বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন আটক করে।

আরেক অভিযানে সোমবার ভোর পাঁচটায় বিবির বাজার বিওপির আওতাধীন কটকবাজার পোস্টের সীমান্তে শূন্যলাইন থেকে আনুমানিক তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে আদর্শ সদর উপজেলা পাঁচথুবী হাইস্কুল সংলগ্ন এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় অবৈধ ভারতীয় ১৭,৯৭০ পিস বাজি, ৫৮০ পিস শাড়ি, ১৩৫ পিস কাশ্মীরি শাল, ৫৭ পিস শার্ট, ৩৯৬ পিস গেঞ্জি ও ১টি মিনি ট্রাক আটক করা হয়।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ বলেন, 'জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমসে জমা করা হবে। চোরাচালান বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে'।

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার