হোম > সারা দেশ > চট্টগ্রাম

অপহরণের পর যুবককে পিটিয়ে ও গুলি চালিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর কালারমারছড়ায় এক যুবককে অপহরণের পর খুন করা হয়েছে। শনিবার (২৩ আগস্ট) রাতে সন্ত্রাসীরা তোফাইল আহমদ (৩৫) নামের ওই যুবককে অপহরণ করে।

রোববার ভোরে কালারমারছড়া বাজারের দক্ষিণে কাউল্যার ব্রিজ সংলগ্ন বাঁশঝাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ এখনো অভিযান চালাচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।

স্থানীয় সূত্রমতে, কালারমারছড়া ইউনিয়নের কালারমারছড়া বাজারের পশ্চিমে আটদোনা ঘোনায় এই মৌসুমে চিংড়ি চাষ করছিলেন মরহুম ছিদ্দিক মাতাব্বরের ছেলে তোফাইল ও তার সহযোগীরা। রোববার ভোর রাতে একদল সশস্ত্র ডাকাত ওই চিংড়ি ঘেরে হামলা চালিয়ে তোফাইলকে জিম্মি করে নিয়ে যায়। পরে স্বজন ও স্থানীয়রা খোঁজাখুঁজি করে কাউল্যার ব্রিজের পাশে বাঁশঝাড় থেকে তার লাশ উদ্ধার করেন।

নিহতের পারিবারিক সূত্র দাবি করছেন, কালারমারছড়ার তারেক ওসমান শরীফের লোকজন রাত ১০টার দিকে তোফাইলকে তুলে নিয়ে যায়। সকালে দুই পায়ে গুলিবিদ্ধ অবস্থায় লাশ উদ্ধার হয়।

মহেশখালী থানা সূত্র জানিয়েছে, পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

জাহাজ ভাঙা শিল্পে নতুন নেতৃত্ব, সভাপতি মহসিন চৌধুরী

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার প্রতারণা করছে

চকরিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গণমাধ্যমের সার্বিক উন্নয়নে কমিশন গঠন করবে সরকার

লক্ষ্মীপুরে সালিশ বৈঠকে বৃদ্ধকে গুলি

চট্টগ্রামে একদিনে তিন লাশ উদ্ধার

জঙ্গল সলিমপুরের আদলে টেকনাফের বাহারছড়ায় যৌথ অভিযানের পরিকল্পনা

চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে : গণপূর্ত মন্ত্রী

বিএসবিআরএর সভাপতি মহসিন ও সিনিয়র সহসভাপতি সালিম