হোম > সারা দেশ > চট্টগ্রাম

সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্যদানকারী নুরুল আটক

উপজেলা প্রতিনিধি, রামু (কক্সবাজার)

মানবতাবিরোধী সাজানো মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্যদানকারী রাঙ্গুনিয়ার নুরুল আবছারকে রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের থেকে আটক করেছে এলাকাবাসী।

রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়ন ৬নং ওয়ার্ড এলাকার ফরিদের বাড়িতে আত্মগোপনে থাকা অবস্থায় ইউনিয়ন বিএনপির আহ্বায়কের নেতৃত্বে এলাকাবাসী তাকে আটক করেছে বলে জানা যায়।

কাউয়ারখোপ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনামুল হক বলেন, স্থানীয় সোর্স থেকে খবর পেয়ে এলাকাবাসীকে নিয়ে বাড়ি ঘেরাও করি। পরে তাকে আটক করে রামু থানায় সোপর্দ করা হয়।

রামু থানার ওসি ইমন চৌধুরী বলেন, রাঙ্গুনিয়া থানায় তার বিরুদ্ধে মামলার খোঁজ-খবর নিচ্ছি। তদন্তসাপেক্ষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের সুযোগ নেই

জাতীয় গ্রিড লাইনে ত্রুটি, আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ২টি ইউনিট বন্ধ

৫০ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেপ্তার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে: পানিসম্পদ মন্ত্রী

রামুতে সড়ক দুর্ঘটনায় ২ শিশু নিহত

ঈদ ঘিরে কুমিল্লায় বাড়ছে চুরি-ছিনতাই, আতঙ্কে ক্রেতারা

লামায় লাকড়িবোঝাই গাড়ি খাদে পড়ে নিহত ২

পটিয়ায় বন্ধ কক্ষ থেকে নববধূর লাশ উদ্ধার

হাইমচর প্রেস ক্লাবের দায়িত্বে মহসিন ও জাহিদ