হোম > সারা দেশ > চট্টগ্রাম

বকেয়া টাকা চাওয়ায় ব্যবসায়ীকে বেধড়ক পেটালেন যুবদল নেতা

জেলা প্রতিনিধি, ফেনী

ফেনীতে বকেয়া টাকা চাওয়ায় সুমন হোসেন নামে এক ব্যবসায়ীকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেছেন যুবদল নেতা ও তার অনুসারীরা। অভিযুক্ত মো. ছায়েম পরশুরাম পৌরসভার দক্ষিণ কোলাপাড়া ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি।

শনিবার (১২ জুলাই) এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আহত ব্যবসায়ী সুমনকে পরশুরাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় তোলপাড় চলছে।

খোঁজ নিয়ে জানা যায়, গত বুধবার রাতে স্থানীয় পৌর এলাকার উত্তর বাজারে এ ঘটনা ঘটে।

আহত সুমনের ভাই ইব্রাহিম খলিল আমার দেশকে জানান, হামলার পর এ ব্যাপারে থানায় অভিযোগ করলে গুলি করে হত্যার হুমকি দিচ্ছে ছায়েম। ওই ভয়ে এখনও মামলা দায়েরের সুযোগ হয়নি। তবে, ঘটনাটি স্থানীয় বণিক সমিতির সভাপতি দাউদুল ইসলামকে জানানো হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে বণিক সমিতির সভাপতি দাউদুল ইসলাম আমার দেশকে বলেন, তিনি বিষয়টি স্থানীয় সাবেক পৌর মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নেতা আবু তালেবকে জানিয়েছেন। তবে, তিনি ঢাকায় থাকায় এলাকায় এলেই ব্যবস্থা নিবেন বলে তাকে জানান। সেই সাথে ছায়েমকে মুঠোফোনে দ্রুত আহত সুমনের নিকট ক্ষমা চেয়ে তার বকেয়া টাকা ফেরৎ দিতে নির্দেশ দেন।

এরপর বাজারে মিয়া নামের এক ব্যবসায়ীর নিকট পাওনা টাকাগুলো রেখে গেলেও শনিবার রাত পর্যন্ত ছায়েম আর সুমনের কাছে যায়নি। ক্ষমাও চায়নি। এখন ব্যবসায়ীদের পক্ষ থেকে তার বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে।

এদিকে ব্যবসায়ী সুমনকে বেধড়ক পেটানোর ঘটনা জানাজানি হওয়ার পরও পরশুরাম পৌর শাখা যুবদলের পক্ষ থেকে গতমাসে ছায়েমকে বহিষ্কারের একটি প্রেস বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে।

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার