হোম > সারা দেশ > চট্টগ্রাম

সৌদি আরবে আবারও পরশুরামের যুবক অপহৃত

১০ লাখ টাকা মুক্তিপণ দাবি

উপজেলা প্রতিনিধি, পরশুরাম (ফেনী)

সৌদি আরবে আবারও পরশুরামের এক যুবককে অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে দুর্বৃত্তরা। অপহৃত যুবকের নাম আবুল হাশেম (২৭)। তিনি উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের উত্তর কেতরাঙ্গা গ্রামের প্রবাসী ইব্রাহিমের ছেলে।

‎ ‎বুধবার রাত ৯টার দিকে রিয়াদের আল মুরব্বা এলাকার মোবারক হাসপাতালের সংলগ্ন নিজ বাসার সামনে থেকে তাকে অপহরণ করা হয়। তার সঙ্গে থাকা প্রবাসী সহকর্মীরা রিয়াদ পুলিশকে বিষয়টি অবহিত করেন।

‎প্রবাসী মো. ফারুক জানান, কাজ শেষ করে বাসার কাছাকাছি পৌঁছেন আবুল হাশেম। এ সময় কয়েকজন তাকে জোরপূর্বক গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। ঘটনাস্থলে তার জুতা পড়ে থাকতে দেখা যায়। তিনি বলেন, অপহরণের কয়েক মিনিট আগে হাশেমের সঙ্গে আমার সঙ্গে দেখা হয়েছে।

‎‎এদিকে বৃহস্পতিবার সকালে অপহৃত আবুল হাশেমের মা জাহানারা বেগমের কাছে কয়েকবার মোবাইল ফোনে কল করেন অপহরণকারী চক্রের সদস্যরা। আবুল হাশেমের মুক্তির বিনিময়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন তারা। টাকা না দিলে তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। তিনি বলেন, তাকে শারীরিকভাবে মারধর ও নির্যাতন করা হচ্ছে।

‎‎আবুল হাশেমের ভাই সৌদি প্রবাসী মাসুদ রানা বলেন, গত বছরের ডিসেম্বর মাসেও ৫-৬ জন অজ্ঞাত ব্যক্তি তাকে অপহরণের চেষ্টা করে ব্যর্থ হয়।

‎‎পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, ঘটনাটি শুনেছি। তবে অপহৃত পরিবারের পক্ষ থেকে কেউ বিষয়টি জানায়নি।

‎এর আগে গত বছরের ২১ সেপ্টেম্বর রিয়াদের যেদিদ সানাইয়া এলাকায় পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের পূর্ব অলকা গ্রামের আবদুস সালাম ভূঁইয়া সজীব (২৮) নামে আরেক প্রবাসীকে অপহরণ করা হয়। অপহরণকারী চক্র তাকে লোহার শিকলে বেঁধে নির্যাতন করে ভিডিও পাঠিয়ে তার পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।এর কয়েক দিন পরে অপহরণকারী চক্রের কাছ থেকে পালিয়ে আসেন সজীব।

ফেনীতে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

‘পায়ে গুলি’ হুমকিকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না শাহজাহান চৌধুরী

মাদরাসা ছাত্রী নিয়ে শিক্ষক উধাও, থানায় অভিযোগ

চাটখিলে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

শুধু জিপিএ অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়: সায়মা ফেরদৌস

সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবেঃ ডা. তাহের

হাতিয়ার ঢালচরে ভূমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা হারুন অর রশীদের দাফন

জেলি পুশকরা ৮০ কেজি গলদা চিংড়ি জব্দ, আড়তদারকে জরিমানা

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার