কুমিল্লায় একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার আমজাদ হোসাইন রিপন (৩৬) নগরীর দক্ষিণ চর্থা (থিরা পুকুরপাড়) এলাকার মাহে আলমের ছেলে।
বুধবার সকালে র্যাব-১১, সিপিসি-২-এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বলেন, ১২ মে রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২-এর একটি বিশেষ আভিযানিক দল কুমিল্লা নগরীর ২য় মুরাদপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় আমজাদ হোসাইন রিপনকে (৩৬) গ্রেপ্তার করা হয়। অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। আসামির বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
জেডএম