হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফেনীতে ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত

উপজেলা প্রতিনিধি, দাগনভূঞা (ফেনী)

ফেনীতে ট্রাক-সিএনজি অটোরিকশা সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে জেলার দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের বসুরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই সড়কের নতুন পোল এলপিজি সিএনজি পাম্পের সামনেই মালবাহী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় ঘটনাস্থলেই নিহত হন, একই উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের দক্ষিণ চাদপুর গ্রামের

সেলিমের ছেলে নজরুল ইসলাম (২৫)।

এ ছাড়া আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত্যুর কোলে ঢলে পড়েন সিএনজি অটোরিকশার যাত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মো. সফিকুর রহমানের ছেলে সিএনজি অটোরিকশা চালক রাজীব (২৩)।

দাগনভূঞা থানার ওসি লুৎফর রহমান দৈনিক আমার দেশকে বলেন, এ ঘটনায় অটোরিকশার আরও দুই যাত্রী আহত হয়েছেন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

লাকসাম-মনোহরগঞ্জে এনজিওর ঋণে ঝুঁকছে দরিদ্র মানুষ

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য