হোম > সারা দেশ > চট্টগ্রাম

ভবন থেকে পড়ে ছাত্রদল কর্মীর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, পটিয়া (চট্টগ্রাম)

চট্টগ্রামের পটিয়ায় শহিদুল ইসলাম রাফিজ (১৮) নামের এক ছাত্রদল কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার বিকেলে উপজেলার ভাটিখাইন ইউনিয়নের পটিয়া বাইপাস সড়কের পাশে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় দুর্ঘটনাটি ঘটে।

নিহত রাফিজ উপজেলার খরনা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের লালারখীল গ্রামের প্রবাসী জসিম উদ্দীনের একমাত্র ছেলে।

জানা গেছে, রোববার সকাল থেকে পটিয়া বাইপাস সড়ক এলাকায় একটি নির্মাণাধীন ভবনে রংমিস্ত্রীর সহযোগী হিসেবে কাজ করছিল রাফিজ। কাজের এক পর্যায়ে ভবনের ভেতরে মই থেকে প্রায় ৯ ফুট উঁচু থেকে নিচে পড়ে গুরুতর আহত হয় সে।

ঘটনার পর সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাজের কন্ট্রাক্টর মো. শহীদ জানান, রংয়ের কাজ করার সময় অসাবধানতাবশত মই থেকে পড়ে যায় রাফিজ। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি।

পটিয়া হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রূপা বড়ুয়া জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

নিহতের মামা জহিরুল ইসলাম জানান, রাফিজ দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করার পর পড়ালেখা বন্ধ করে দেয়। তার বাবা প্রবাসে থাকেন। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে রাফিজ ছিল সবার বড়। সে যে রংমিস্ত্রীর সহযোগী হিসেবে কাজ করছিল, বিষয়টি পরিবার পুরোপুরি জানত না।

পটিয়া উপজেলা খরনা ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার ও বিএনপি নেতা আবদুল করিম জানান, রাফিজ ছাত্রদলের সক্রিয় কর্মী ছিল এবং নিয়মিত দলীয় কর্মসূচিতে অংশ নিত। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

‘পায়ে গুলি’ হুমকিকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না শাহজাহান চৌধুরী

মাদরাসা ছাত্রী নিয়ে শিক্ষক উধাও, থানায় অভিযোগ

চাটখিলে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

শুধু জিপিএ অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়: সায়মা ফেরদৌস

সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবেঃ ডা. তাহের

হাতিয়ার ঢালচরে ভূমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা হারুন অর রশীদের দাফন

জেলি পুশকরা ৮০ কেজি গলদা চিংড়ি জব্দ, আড়তদারকে জরিমানা

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার

রক্ত লাগলে রক্ত নে মেহেদীরে ফিরিয়ে দে