হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাজার মনিটরিংয়ে ৮ মামলায় ১০ হাজার টাকা জরিমানা

উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)

মিরসরাইয়ে বাজার মনিটরিং মোবাইল কোর্ট পরিচালনা করে ৮টি মামলায় মোট ১০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) মিঠানালা বাজার, সদর ইউনিয়ন এবং মিরসরাই পৌর বাজারে এ অভিযান পরিচালনা করেন মিরসরাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের।

অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ওজনে কম দেওয়ার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৮টি মামলা দায়ের করা হয়। অভিযুক্ত ৮ জন ব্যবসায়ীর কাছ থেকে মোট ১০,৫০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এ ঘটনায় কাউকে কারাদণ্ড দেওয়া হয়নি।

মোবাইল কোর্ট চলাকালে আসন্ন রমজান মাসকে সামনে রেখে ব্যবসায়ীদের পরিমিত মুনাফায় ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় এবং দৃশ্যমান স্থানে মূল্য তালিকা টানানোর জন্য সতর্ক করা হয়।

অভিযানে পুলিশ বিভাগ, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় পাঁচ মাসে এইডসে ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৭