হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লা-১০, মনোনয়ন না দেওয়ায় রেল লাইন অবরোধ করে বিক্ষোভ

কুমিল্লা ও নাঙ্গলকোট প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়াকে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট–লালমাই) আসনে মনোনয়ন না দেওয়ায় তার কর্মী ও সমর্থকরা রেল লাইনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ ও অবরোধ করে।

বুধবার বিকালে বিক্ষুব্ধ নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম রেলপথের নাঙ্গলকোট রেল স্টেশন এলাকায় অবরোধ করে রেল চলাচল বন্ধ করে দেয় ।

এ সময় নেতাকর্মীরা রেললাইনে আগুন জ্বালিয়ে স্লোগান দিতে থাকেন এবং উপজেলা সদরের প্রধান সড়কগুলো অবরোধ করে মিছিল করেন। ফলে ঢাকাগামী আন্তঃনগর গোধূলি এক্সপ্রেস হাসানপুর স্টেশনে এবং চট্টগ্রাম-গামী সাগরিকা এক্সপ্রেস ট্রেন লাকসাম জংশনে আটকা পড়ে। প্রায় দেড় ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেন চলাচল শুরু হয়।

বক্তারা অভিযোগ করে বলেন, ২০০৮ সালে মোবাশ্বের আলম ভূঁইয়া বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন। তখন বিএনপির সাবেক এমপি আব্দুল গফুর ভূঁইয়া ধানের শীর্ষ প্রতীকের বিরোধিতা করে নৌকাকে জিতাতে স্বতন্ত্র নির্বাচন করেন। দীর্ঘ ১৭ বছর ধরে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনে মোবাশ্বের আলম ভূঁইয়া মাঠে ছিলেন। অথচ এবার তাকে উপেক্ষা করে মনোনয়ন দেওয়া হয়েছে আব্দুল গফুর ভূঁইয়াকে।

বক্তারা আরো বলেন,আমাদের নেতা মোবাশ্বের আলম ভূঁইয়াকে মনোনয়ন না দিলে পরবর্তীতে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করবো। 

রহস্যজনক নীরবতায় সেই আন্দোলনকারীরা

পিতার ২০ বছর পর পুত্রকেও ছুরিকাঘাতে হত্যা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় ঝরছে প্রাণ

গুরুদাসপুরে এক নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

চিকিৎসকের সংকটে ভোগান্তিতে রোগীরা

বাঁশখালীতে বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে ছোট ভাইয়ের মৃত্যু

নির্বাহী প্রকৌশলীর সামনেই সহকারী প্রকৌশলীকে পেটালেন সিবিএ নেতারা

ট্রেড কোর্সে প্রশিক্ষণ শেষে চাকরি, ঝরে পড়াদের পাশে চট্রগ্রামের ডিসি

অ্যাম্বুলেন্স সিন্ডিকেট ভাঙতে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশকে আদালতের নির্দেশ

জোরারগঞ্জে দুই ট্রান্সফরমার চোরকে পুলিশে দিল জনতা