হোম > সারা দেশ > চট্টগ্রাম

চাঁদপুরে পূর্বশত্রুতার জেরে যুবককে পিটিয়ে হত্যা

উপজেলা প্রতিনিধি, কচুয়া (চাঁদপুর)

চাঁদপুরের কচুয়ায় পূর্বশত্রুতার জেরে শাকির (৪২) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার রাতে উপজেলার দোয়াটি গ্রামের বড় ব্রিজের দক্ষিণ পাশে বিকাশ চন্দ্র সরকারের মাছের প্রজেক্টে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতের স্ত্রী রোজিনা বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে কচুয়া থানায় হত্যা মামলা করেন। ইতোমধ্যে মামলার দুই আসামি বিকাশ চন্দ্র সরকার ও সোহরাব মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত শাকির স্থানীয় পালাখাল ইউনিয়ন যুবদলের কর্মী ছিল।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত শাকির তার গ্রাম দোয়াটি হাজি বাড়ির দক্ষিণ পাশে প্রজেক্টে মাছ চাষ করত। মাছ চাষাবাদ করতে গিয়ে দোয়াটি গ্রামের কামার বাড়ির বিকাশ চন্দ্র সরকারসহ আসামিদের সঙ্গে দীর্ঘদিন বিরোধ ছিল।

ঘটনার দিন কথা আছে বলে রাত পৌনে ৯টার দিকে দোয়াটি বড় ব্রিজের দক্ষিণ পাশে বিকাশের মুরগির প্রজেক্টের পশ্চিম পাড়ে মাছ পাহারা ঘরে শাকিরকে ডেকে নেয় বিকাশ ও তার কর্মচারী সোহরাব। সেখানে শাকিরকে দেশীয় বিভিন্ন অস্ত্র দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে তার মাথায়, দুই হাতে, দুই পা, চোখসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে মুমূর্ষু অবস্থায় ফেলে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শাকিরের মা সাহেরা বেগম ও তার মেয়ে তামান্না আক্তার জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে বিএনপির একটি প্রোগ্রামের কথা বলে ঘর থেকে বের হয়। রাত সাড়ে ৯টার দিকে ফোনের মাধ্যমে জানতে পারে বিকাশ চন্দ্র সরকারের নেতৃত্বে ২০-২৫ জন তাকে বেধড়ক মারধর করে ফেলে যায়। পরে তাকে উদ্ধার করে কচুয়া হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। তাকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী রোজিনা বাদী হয়ে শনিবার বিকালে কচুয়া থানায় লিখিত অভিযোগ করেছে। লাশ উদ্ধার করে চাঁদপুর মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের লোকজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে কাজ চলছে।

তিন সন্তানসহ ফেনীর সেই জহুরার দায়িত্ব নিলেন তারেক রহমান

নির্বাচন-পরবর্তী সহিংসতা: জামায়াত নেতার খড়ের গাদা পুড়িয়ে দেওয়ার অভিযোগ

হাসনাত আবদুল্লার বিরুদ্ধে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন

ফেনীতে জামায়াত কর্মীকে দাড়ি ধরে লাঠিপেটা, স্ত্রীকে হেনস্তার দাবি

দল আমাকে গ্রহণ না করা পর্যন্ত শপথ নেব না

হাতিয়ায় বিএনপির অফিস ভাঙচুর

চট্টগ্রামে জামানত হারালেন ইসলামী আন্দোলনের সবাই

দেশের সব সিটি করপোরেশনে দ্রুত নির্বাচন দাবি মেয়র শাহাদাতের

দাঁড়িপাল্লা সমর্থকদের ওপর হামলা ও দোকান ভাঙচুর, কৃষক দল নেতাকে অব্যাহতি

জামায়াতকর্মীর দোকানে আগুন, হত্যাচেষ্টার অভিযোগ