হোম > সারা দেশ > চট্টগ্রাম

মাদক কারবারির বাড়ি থেকে সিসি ক্যামেরা অপসারিত

উপজেলা প্রতিনিধি, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে এক মাদক কারবারির বাড়ি থেকে সিসি ক্যামেরা অপসারণ করা হয়েছে।

সীমান্তে অভিযান পরিচালনায় প্রতিবন্ধকতার অভিযোগে রোববার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিন ক্যামেরাগুলো খুলে আনেন।

ফয়সল উদ্দিন জানান, সেনারবাদী গ্রামের কালু মিয়ার বাড়ির বাইরে তিনটি সিসি ক্যামেরা স্থাপন করা ছিল। এসব ক্যামেরার কারণে বিজিবির অভিযান চালাতে সমস্যা হচ্ছিল। বিষয়টি তারা মৌখিকভাবে অবহিত করেন। এরপরই ক্যামেরাগুলো অপসারণের উদ্যোগ নেয়া হয়।

তিনি আরো জানান, এই বাড়িতে মাদক ব্যবসা হতো কি না তা নিশ্চিত করে বলতে পারছি না। তবে বাড়ির এক ছেলের বিরুদ্ধে মাদকের একটি মামলা হয়েছিল।

খোঁজ নিয়ে জানা গেছে, সীমান্ত এলাকার এই বাড়িটিতে মাদকের ব্যবসা হতো বলে অভিযোগ উঠেছে। মূলত আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে বাড়ির ভেতরে ও বাইরে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। এর ফলে অভিযান চালানোর আগেই বাড়ির লোকজন টের পেয়ে যেতেন। মাদক মামলায় শাহাদত হোসেন (২৪) নামে এই বাড়ির এক সদস্য বর্তমানে জেলহাজতে রয়েছেন।

এমএস

চবি ছাত্রদল সাধারণ সম্পাদককে কাছে ডেকে নিলেন প্রধানমন্ত্রী, দিলেন বিভিন্ন পরামর্শ

কৃষকের অধিকার আদায়ে তারেক রহমানের হাত শক্তিশালী করতে হবে

ব্যাংক ডাকাতের গাড়িতে চড়ে সংসদে যাওয়া সরকার জনগণের নয়

শিবির নেতার অপহরণ নাটকের প্রতিবাদে ছাত্রদলের সংবাদ সম্মেলন

শিক্ষক হিসেবে নয়, মানুষ হিসেবেও দায়িত্ব পালন করতে হবে: চট্রগ্রাম ডিসি

হাজীগঞ্জে আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার

ডুলাহাজারা সাফারি পার্কে নাগলিঙ্গম গাছের চারা রোপণ করলেন প্রধানমন্ত্রী

বিয়ের প্রলোভনে ধর্ষণ করেন শিবির নেতা জিসান: পুলিশ সুপার

বিশেষ সংস্থার হোয়াটসঅ্যাপ বার্তা, ক্রিকেটার নাঈমকে নিয়ে যা ঘটলো

দিল্লির প্রেসক্রিপশনে জনগণের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: নাসীরউদ্দীন পাটোয়ারী