হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লায় পুকুরে মিলল কাশ্মীরি শিক্ষার্থীর লাশ

জেলা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লার বুড়িচং উপজেলায় নিখোঁজের তিন দিন পর আদনান আলতাফ নামে এক ভারতীয় কাশ্মীরি মেডিকেল শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল ৭টার দিকে উপজেলার মনিপুরি এলাকার একটি পুকুরে তার লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

মৃত আদনান আলতাফ ভারতের কাশ্মীর অঞ্চলের বাসিন্দা। তিনি বুড়িচং উপজেলার ইস্টার্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় ও কলেজ সূত্রে জানা যায়, গত সোমবার (২ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে কলেজ থেকে বের হওয়ার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্য, সহপাঠী ও সংশ্লিষ্টরা বিভিন্ন স্থানে তার সন্ধান পাওয়ার চেষ্টা করছিলেন। অবশেষে বুধবার সকালে মনিপুরি এলাকার একটি পুকুরে তার লাশ দেখে স্থানীয়রা চিৎকার শুরু করে। পরে বুড়িচংয়ের দেবপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে ইস্টার্ন মেডিকেল কলেজের মালিকপক্ষের প্রতিনিধি খোরশেদ আলম বলেন, সকালে তার লাশ উদ্ধারের খবর পেয়েছি। বর্তমানে ঘটনাস্থলে আছি। পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে। বিস্তারিত পরে জানানো হবে।

বুড়িচং দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুরজিৎ বলেন, লাশ উদ্ধার করা হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ ও বিস্তারিত জানা যাবে।

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

মাস্টার নজরুল ইসলামের মৃত্যুতে হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না

সাইকেল চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ