হোম > সারা দেশ > চট্টগ্রাম

লক্ষ্মীপুরে জুলাই শহীদদের সম্মানে ১৪ গরু কোরবানি

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরের রামগঞ্জে জুলাই আন্দোলন শহীদদের সম্মানে ১৪টি গরু কোরবানি দেয়া হয়েছে।

রোববার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম এই কোরবানির আয়োজন করেন। পরে উপজেলার এক হাজার পরিবারের মাঝে কোরবানি গোশত বিতরণ করা হয়।

জানা যায়, তুরস্কভিত্তিক সংগঠন হিউম্যাটেরিয়ান রিলিফ ফাউন্ডেশন ও সোয়াব-এর সহযোগিতায় শহীদ পরিবার ও সুবিধাবঞ্চিতদের সম্মানে রামগঞ্জের ইছাপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে ১৪টি গরু কোরবানি করা হয়। সকাল থেকে শতাধিক মানুষ গরুর গোশত প্রস্তুত করেন। পরে এসব গোশত ১ হাজার পরিবারের কাছে পৌঁছে দেয়া হয়।

গরু জবাইয়ের সময় রামগঞ্জের জুলাই আন্দোলনে নিহত ৬ জন শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। গরুর মাংস ছাড়াও ঈদের উপহার সামগ্রীতে ছিল আটা, আলু ও সয়াবিন তেল।

এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জুলাই আন্দোলনে রামগঞ্জের ৬ জন শহীদের সম্মানে ১৪টি গরু কোরবানি করা হয়। এর মধ্যে শহীদদের নামে একটি গরু কোরবানি দেয়া হয়েছে। এ সময় শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে গরুর গোশতসহ উপহার সামগ্রী ১ হাজার পরিবারের কাছে পৌঁছে দেয়া হয়।

লাকসাম-মনোহরগঞ্জে এনজিওর ঋণে ঝুঁকছে দরিদ্র মানুষ

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য