হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুতুব‌দিয়ায় ৩৮ কেন্দ্রের অর্ধেকই ঝুঁকিপূর্ণ

উপজেলা প্রতিনিধি, (কুতুবদিয়া) কক্সবাজার

কক্সবাজার-২ আসনে কুতুবদিয়া উপজেলার ৬ ইউনিয়নে ৩৮ কেন্দ্রের মধ্যে ১৮‌টি‌ কেন্দ্র ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেছে উপজেলা প্রশাসন। এসব কেন্দ্রে ঝুঁকি এড়া‌তে বিশেষ নিরাপত্তার ব্যবস্থাও নেয়া হয়েছে। প্রথমবারের মত সব ক'‌টি কেন্দ্রেই সি‌সি ক্যামেরা স্থাপন করা হ‌য়ে‌ছে। এছাড়া প্রতিটা কেন্দ্র এক সা‌থে কভার কর‌তে কোস্টগা‌র্ডের তত্ত্বাবধানে ৩ টি ড্রোন ক‌্যা‌মেরা স্থাপন করা হয়েছে। যা সহকারী রিটার্নিং কর্মকর্তার অফিস নিয়ন্ত্রণ কর‌বে।

ঝুঁকিপূর্ণ কেন্দ্রগু‌লো‌কে অতি‌গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ ও কম গুরুত্ব ক্যাটাগরিতে ভাগ করা হ‌য়ে‌ছে। ১৮ কেন্দ্রের ম‌ধ্যে অতি গুরুত্বপূর্ণ ৫ টিই লেমশীখালী ইউনিয়নে। দক্ষিণ ধুরুং ইউনিয়নে ৪টি, কৈয়ার‌বিলে ২টি, বড়‌ঘো‌পে ৩টি ও আলী আকবর ডেই‌লে ৪‌টি। উত্তরধুরুং ইউনিয়নে কোন ঝুঁকিপূর্ণ কেন্দ্র নাই।

জামায়াতের প্রার্থী এএইচ এম হা‌মিদুর রহমান আযা‌দের মিডিয়া উইং এর আহ্বায়ক আকবর খান বলেন, অতীত ও বর্তমানের বিভিন্ন নির্বাচনের তালিকাভুক্ত ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বিশেষ নজরদা‌রি থাকা প্রয়োজন। প্রশাসনসহ আইনশৃঙ্খলা নিরাপত্তা বাহিনী,পর্যবেক্ষক ও স‌াংবা‌দিকগনও বিশেষ নজরদা‌রি‌ কর‌ার দাবি ক‌রেন তি‌নি।

সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার জাম‌শেদ আলম রানা বলেন, নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ ভাবে গ্রহণে উপজেলার সবক'‌টি কেন্দ্রেই সি‌সি ক‌্যা‌মেরা, ড্রোন ক‌্যা‌মেরা স্থাপন করা হ‌য়ে‌ছে। পর্যাপ্ত নিরাপত্তা বা‌হিনী বিশেষ ক‌রে নৌবা‌হিনীর ১১‌টি টিম, কোষ্টগা‌র্ডের ৮‌টি টিম স্ট্রা‌কিং ফোর্সসহ পু‌লিশ-আনসার এবং দু'জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

জাহাজ ভাঙা শিল্পে নতুন নেতৃত্ব, সভাপতি মহসিন চৌধুরী

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার প্রতারণা করছে

চকরিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গণমাধ্যমের সার্বিক উন্নয়নে কমিশন গঠন করবে সরকার

লক্ষ্মীপুরে সালিশ বৈঠকে বৃদ্ধকে গুলি

চট্টগ্রামে একদিনে তিন লাশ উদ্ধার

জঙ্গল সলিমপুরের আদলে টেকনাফের বাহারছড়ায় যৌথ অভিযানের পরিকল্পনা

চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে : গণপূর্ত মন্ত্রী

বিএসবিআরএর সভাপতি মহসিন ও সিনিয়র সহসভাপতি সালিম