হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফেনীতে লাইসেন্সবিহীন মোটরযানে জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

জেলা প্রতিনিধি, ফেনী

রেজিস্ট্রেশন সনদ, ফিটনেস সনদ ও চালকের হালনাগাদ ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযানে জ্বালানি তেল সরবরাহ না করতে ফেনীর পেট্রোল পাম্প, প্যাকড পয়েন্ট ও এজেন্সিগুলোকে অনুরোধ জানানো হয়েছে।

বুধবার (২৫ মার্চ) রাতে ফেনীর জেলা প্রশাসক মনিরা হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া কোনো মোটরযান সড়ক, মহাসড়ক বা পাবলিক প্লেসে চালানো আইনত দণ্ডনীয় অপরাধ।

আইনের ধারা ৪(১) ও ১৬(১) অনুযায়ী বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং রেজিস্ট্রেশন সনদ ছাড়া যানবাহন চালানো নিষিদ্ধ। একইসঙ্গে ধারা ২৫(১) অনুযায়ী ফিটনেস সনদ ছাড়া বা মেয়াদোত্তীর্ণ ফিটনেস দিয়ে কোনো যানবাহন পরিচালনা করা যাবে না।

আইনের বিধান প্রতিপালনের লক্ষ্যে জেলার সকল পেট্রোল পাম্প, প্যাকড পয়েন্ট ও এজেন্সিকে নির্দেশনা অনুযায়ী কাগজপত্রবিহীন যানবাহনে কোনো ধরনের জ্বালানি সরবরাহ না করার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে।

একইদিন দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশাসনের সঙ্গে জেলা পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভায় এসব সিদ্ধান্ত ও প্রস্তাবনা ওঠে আসে।

সভায় হেলমেট, রেজিস্ট্রেশন ও কাগজপত্রবিহীন মোটরসাইকেলে তেল না দেওয়া, রাত ১১টা থেকে সকাল ৭টা পর্যন্ত পেট্রোল পাম্প বন্ধ রাখা, মোটরসাইকেলের তেল নেওয়ার ক্ষেত্রে কার্ড সিস্টেম চালু, বাইরে তেল বিক্রির বিরুদ্ধে অভিযান এবং পাম্পে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনসহ বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নের কথা জানানো হয়েছে।

এসময় জেলা প্রশাসক মনিরা হক বলেন, ডিপো থেকে পাম্প মালিকরা প্রয়োজনের তুলনায় কম তেল পাচ্ছেন বলে জানিয়েছেন, বিষয়টি মন্ত্রণালয়ে জানানো হচ্ছে। একটি মোটরসাইকেল বারবার বিভিন্ন পাম্প থেকে ঘুরে অতিরিক্ত তেল নেওয়ায় বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। এ কারণে হেলমেট ও রেজিস্ট্রেশন ছাড়া মোটরসাইকেলে তেল না দেওয়ার প্রস্তাবনা এসেছে। তেলের সংকট কমাতে আমরা আইন অনুযায়ী প্রস্তাবনাগুলো বাস্তবায়ন করতে চাই।

জাহাজ ভাঙা শিল্পে নতুন নেতৃত্ব, সভাপতি মহসিন চৌধুরী

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার প্রতারণা করছে

চকরিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গণমাধ্যমের সার্বিক উন্নয়নে কমিশন গঠন করবে সরকার

লক্ষ্মীপুরে সালিশ বৈঠকে বৃদ্ধকে গুলি

চট্টগ্রামে একদিনে তিন লাশ উদ্ধার

জঙ্গল সলিমপুরের আদলে টেকনাফের বাহারছড়ায় যৌথ অভিযানের পরিকল্পনা

চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে : গণপূর্ত মন্ত্রী

বিএসবিআরএর সভাপতি মহসিন ও সিনিয়র সহসভাপতি সালিম