হোম > সারা দেশ > চট্টগ্রাম

রোহিঙ্গা ক্যাম্পে নারীসহ ২ জনের লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নারীসহ দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে লাশ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- উপজেলার রাজা পালং ইউনিয়নের কুতুপালং রেজিস্ট্রার ক্যাম্পের শামসুল ইসলামের মেয়ে মনোয়ারা আক্তার ও তাজনিমার খোলা ১৩ নম্বর ক্যাম্পের নুর ইসলামের ছেলে হাকিম।

উখিয়া থানার ওসি মো. আরিফ হোসাইন বলেন, রাতে লাশ দুটি উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এর মধ্যে মনোয়ারা বিষপানে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন স্বজনরা। আর দুই গ্রুপের সংঘর্ষে হাতুড়ির আঘাতে হাকিম মারা গেছেন বলে জানা গেছে। দুটি ঘটনা নিয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই

ছাত্রলীগের দেড় মিনিটের মিছিল

আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

অসহায়দের মুখে তৃপ্তির হাসি ফোটাচ্ছে ‘মানবতার ভাতের হাঁড়ি’

গ্যারেজে আগু‌নে পু‌ড়লো ২২‌টি টমটম

দেশকে বিভক্ত করার রাজনীতিতে অপশক্তি সক্রিয়: মিয়া গোলাম পরওয়ার

নিজাম হাজারীর আয়কর নথি জব্দের আদেশ

লক্ষ্মীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি

মামলায় আপস না করায় বাদীর পিতাকে অপহরণের অভিযোগ

এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের মূলহোতা গ্রেপ্তার