হোম > সারা দেশ > চট্টগ্রাম

নিউজিল্যান্ডের ৫ পর্যটকের ওপর দুষ্কৃতকারীদের হামলা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

ছবি. আমার দেশ

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর সোনাদিয়া চরে দুষ্কৃতকারীদের আক্রমণ থেকে নিউজিল্যান্ডের পাঁচ পর্যটককে উদ্ধার করেছে কোস্ট গার্ড। দুষ্কৃতকারীরা ওই পর্যটকদের বোটে হামলা ও মালামাল লুট করেছিল। কোস্ট গার্ড তাৎক্ষণিক অভিযান চালিয়ে নিউজিল্যান্ডের পর্যটকদের রক্ষা করে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, নিউজিল্যান্ডের নাগরিক জন এডওয়ার্ড পুডনে তার পরিবারের চার সদস্যসহ বিশ্বভ্রমণের উদ্দেশ্যে ২০২৪ সালে ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে আসেন। নিজস্ব পরিকল্পনার অংশ হিসেবে তারা একটি কাঠের বোটে সমুদ্রপথে বিশ্বভ্রমণের উদ্যোগ গ্রহণ করেন। বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বাংলাদেশ কোস্ট গার্ড নিরাপত্তাজনিত ঝুঁকি পর্যালোচনা করে তাদের এ ধরনের সমুদ্রযাত্রা থেকে নিরুৎসাহিত করে এবং চলতি বছরের ১ মার্চ প্রয়োজনীয় নিরাপত্তার নির্দেশনা প্রদান করে। একই সঙ্গে তাদের পাসপোর্ট পর্যালোচনায় দেখা যায়, চলতি বছরের ১৬ জানুয়ারি পাসপোর্টের মেয়াদও উত্তীর্ণ হয়েছে।

কোস্ট গার্ডের দাবি, কর্তৃপক্ষের নির্দেশনা উপেক্ষা করে ওই পর্যটকেরা কক্সবাজার জেলার মহেশখালীর সোনাদিয়া চরে বোটসহ অবস্থান করছিলেন। ওই অবস্থায় ৮ এপ্রিল রাতে একদল দুষ্কৃতকারী তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

এই খবর পেয়ে বাংলাদেশ কোস্ট গার্ডের একাধিক আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায় এবং পর্যটকদের নিরাপদে জীবিত উদ্ধার করে। পাশাপাশি ঘটনাস্থলসংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে লুট হওয়া অধিকাংশ মালামাল উদ্ধার করে তাদের কাছে হস্তান্তর করা হয়।

অন্যদিকে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও অবশিষ্ট মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ডের তথ্যমতে, উদ্ধারকৃত পর্যটকদের বর্তমানে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে এবং তাদের পরবর্তী করণীয় নির্ধারণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

এদিকে উদ্ধার-পরবর্তী সময়ে জন এডওয়ার্ড পুডনে বাংলাদেশ কোস্ট গার্ডের দ্রুত ও কার্যকর পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

পটিয়ায় শিশু জায়হান হত্যার রহস্য উদঘাটন

বাঁশখালীতে হাতি সংরক্ষণে জনসচেতনতামূলক উঠান বৈঠক

বাঁশখালীতে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক ১

অবৈধ গ্যাস ব্যবহারে কোটি টাকার ক্ষতি, দুইজন কারাগারে

যাত্রাবাহী বাস শ্যামলীর ধাক্কায় সুপারভাইজার নিহত

স্কুল হোস্টেলে ছাত্রের মৃত্যু: অধ্যক্ষসহ ১৮ জনের নামে মামলা

পুলিশ-শীর্ষ সন্ত্রাসীর সহযোগীর অডিও ভাইরাল

ফুলের শুভেচ্ছা নিতে নিতে হয়রান দেবিদ্বারের ইউএনও, বিঘ্নিত দাপ্তরিক কাজ

চট্টগ্রামে হঠাৎ থমকে গেছে দুদকের মামলার কার্যক্রম

আমার নির্দেশ অমান্য করলে অন্য রূপ দেখতে পাবেন