হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফেনীতে এসপি অফিসের সামনে জুলাইযোদ্ধা ও শহীদ পরিবারের অবস্থান

জেলা প্রতিনিধি, ফেনী

ফেনীতে এসপি অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন জুলাইযোদ্ধা ও জুলাই শহীদ পরিবারের সদস্যরা। সোমবার সকাল সাড়ে ১২টার দিকে এ কর্মসূচি শুরু হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান-সংক্রান্ত মামলার আসামি ও অস্ত্রধারীদের গ্রেপ্তারের দাবি জানান।

অবস্থানকারীদের অভিযোগ, পুলিশের নীরব ভূমিকা ও সহযোগিতার কারণেই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ফেনী কলেজ শাখার সভাপতি এবং ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণের অভিযোগে অভিযুক্ত নোমান হাবিব এক মাসেরও বেশি সময় ধরে ফেনীতে অবস্থান করতে সক্ষম হয়েছেন। এমনকি তিনি প্রকাশ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিছিল করলেও পুলিশ কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি বলে দাবি করেন তারা।

কর্মসূচিতে অংশ নেওয়া জুলাই যোদ্ধা মোহাইমিন তাজিম বলেন, নিষিদ্ধ সংগঠনের নেতারা প্রকাশ্যে ঘুরে বেড়াবে, মিছিল করবে—আর পুলিশ নীরব থাকবে, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দ্রুত তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় জুলাই যোদ্ধারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

পরিস্থিতির একপর্যায়ে এসপি প্রত্যুষ কুমার মজুমদার অবস্থানকারীদের সঙ্গে কথা বলেন। তিনি তাদের অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন এবং নোমান হাবিবসহ জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে আশ্বাস দেন।

তার আশ্বাসের পর আন্দোলনকারীরা অবস্থান কর্মসূচি শেষ করেন। তবে তাদের দাবি, দ্রুত দৃশ্যমান পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আরো বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

জেডএম

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম