হোম > সারা দেশ > চট্টগ্রাম

সবাইকে তামাকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে

উপজেলা প্রতিনিধি, রাজস্থলী (রাঙামাটি)

তামাক সচেতনতা

রাঙামাটির রাজস্থলীতে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠানে বক্তারা বলেন, আগামী প্রজন্মকে তামাকের ছোবল থেকে রক্ষা করতে হলে তামাক ও তামাকজাত দ্রব্যাদির বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

রোববার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় রাজস্থলী মডেল মসজিদের অডিটোরিয়ামে এই তামাক নিয়ন্ত্রণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সদস্য ও কর্তৃত্ব-প্রাপ্ত কর্মকর্তাদের এ প্রশিক্ষণে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র।

এই প্রশিক্ষণে জনস্বাস্থ্যের উপর তামাকের প্রভাব, বিশ্বব্যাপী তামাকের ভয়াবহতা, পারিবারিক বিশৃঙ্খলা, পরিবেশের উপর প্রভাব, সামাজিক অবক্ষয় ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়বস্তু নিয়ে আলোচনা করেন মেডিক্যাল অফিসার ডা. সৌরিন্দ্র বড়ুয়া এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রাকিবুজ্জামান রাজু এবং রাজস্থলী সার্কেল চীফ মো. বেলায়েত হোসেন।

ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় পর্যায়ে দায়িত্বশীল ব্যক্তিদের তামাক দ্রব্যাদি নিয়ন্ত্রণে জোরালো ভূমিকা পালন করতে হবে। এছাড়াও তরুণ প্রজন্মকে তামাক ও তামাকজাত দ্রব্যাদি ব্যবহার পরিত্যাগ করার জন্য সকলকে সচেতন হওয়ার জন্য আহ্বান জানানো হয়।

এই প্রশিক্ষণে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, হেডম্যান, ধর্মীয় এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার