হোম > সারা দেশ > চট্টগ্রাম

নৌবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা উদ্ধার

স্টাফ রিপোর্টার

দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতে অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে দায়িত্বপূর্ণ একালাসমূহে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে ।

এরই ধারাবাহিকতায় শুক্রবার দিবাগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে অভিযান পরিচালনা করে নৌবাহিনী।

নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়াডস এবং নৌবাহিনী কন্টিনজেন্ট টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে শীর্ষ সন্ত্রাসী লম্বা মিজান এর বাসায় অভিযান চালায়। অভিযানকালে শীর্ষ সন্ত্রাসী লম্বা মিজানের ঘর তল্লাশি করে দেশি-বিদেশি বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়।

অস্ত্রসমূহের মধ্যে রয়েছে তিনটি পিস্তল, ভিন্ন ভিন্ন মডেলের ০৯ রাউন্ড লাইভ এ্যামুনিশন, ০৪ রাউন্ড পিস্তল বল, দেশীয় অস্ত্র ০২টি,ল এবং ১০,০০০ (দেশ হাজার) পিস ইয়াবা উদ্ধার করা হয়। উক্ত অভিযানে টেকনাফ থানার পুলিশ সদস্যরাও অংশগ্রহণ করে।

উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, উপকূলীয় অঞ্চলসহ দায়িত্বপূর্ণ এলাকাসমূহে বাংলাদেশ নৌবাহিনী অবৈধ অস্ত্র, মাদক ও দুষ্কৃতিকারীদের দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনমানুষের কল্যাণে নৌবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।

দেবিদ্বারে পাওনা টাকার জন্য ব্যবসায়ীকে হত্যার অভিযোগ

সংঘর্ষে পায়ের গোড়ালি বিচ্ছিন্ন ছাত্র শিবির কর্মীর

শিক্ষা মন্ত্রীর উপজেলায় ৮৩ জন এসএসসি পরীক্ষার্থী অনুপস্থিত

পুলিশের পোশাক পরে একরাতে তিন বাড়িতে ডাকাতি

অস্ত্র হাতে হামলার ছবি ভাইরাল, প্রশাসন বলল শনাক্ত করা যায়নি

চট্টগ্রামে এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ১০০৩

প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে দেবিদ্বারে এসএসসি পরীক্ষা

টেকনাফে ডাকাতির মাল ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে ৩ ডাকাতের মৃত্যু

কুমিল্লা বোর্ডে প্রথমদিনেই অনুপস্থিত ১,৪২৫ পরীক্ষার্থী

মেঘনায় জোয়ারে ভেসে এলো অজ্ঞাত যুবকের লাশ