হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফেনীতে বিদ্যুৎ স্পৃষ্টে মাদরাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু

জেলা প্রতিনিধি, ফেনী

ছবি: আমার দেশ।

ফেনীর সোনাগাজীতে বিদ্যুৎ স্পৃষ্টে কামরুল হাসান রাব্বি (১৫) নামে এক মাদরাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার আমিরাবাদ ইউনিয়নের চরলামছি গ্রামে রোববার দুপুর একটার দিকে এ ঘটনা ঘটে।
সেই চরলামছি কমান্ডার বাজারের ব্যবসায়ী কামাল উদ্দিনের ছেলে এবং আমিরাদ মোশাররফ-মোয়াজ্জেম ইসলামিয়া আলিম মাদরাসার দাখিল (দশম) শ্রেণির ছাত্র। ২০২৬ সালের দাখিল পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তার।
নিহতের পরিবার, পুলিশ ও এলাকাবাসী জানায়, রাব্বি তার পিতার মালিকনাধীন পোল্ট্রি খামারে বৈদ্যুতিক বাল্ব লাগানোর সময় অসাবধানতা বশত বিদ্যুতায়িত হয়ে মারা যান।
পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার অকাল মৃত্যুতে সহপাঠী ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে। সোনাগাজী মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রাজনৈতিক বক্তব্য পরিহারের শর্তে আমির হামজার মাহফিল

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

মাস্টার নজরুল ইসলামের মৃত্যুতে হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না