হোম > সারা দেশ > চট্টগ্রাম

ছিনতাইয়ের শিকার শিক্ষিকা জেসমিন, মার্মা যুবক আটক

উপজেলা প্রতিনিধি, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান)

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্কুল শিক্ষিকা ছিনতাইয়ের ঘটনায় অংসাপ্রু মার্মা (২৪) নামে এক যুবককে আটক করেছে স্থানীয়রা।

বুধবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জারুলিয়াছড়ি এলাকার গহীন পাহাড় থেকে স্থানীয় মার্মা সম্প্রদায়ের লোকজনের সহায়তায় তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসরুরুল হক।

এর আগের দিন মঙ্গলবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে নাইক্ষ্যংছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জেসমিন আক্তার ছিনতাইয়ের শিকার হন।

ভুক্তভোগী জেসমিন আক্তার জানান, ‘স্কুল শেষে বাড়ি ফেরার সময় অংসাপ্রু পথরোধ করে আমাকে মারধর করে। আমি মাটিতে পড়ে গেলে সে আমার ব্যাগ, মোবাইল ফোন, ব্যাংক চেক ও কানের দুল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।’

ঘটনার পরপরই উপজেলা প্রশাসন, শিক্ষক সমাজ ও স্থানীয় হেডম্যান–কারবারিদের উপস্থিতিতে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে প্রশাসনের পক্ষ থেকে অভিযুক্তকে ২৪ ঘণ্টার মধ্যে হাজির করার আল্টিমেটাম দেয়া হয়। এর প্রেক্ষিতে স্থানীয়রা অভিযুক্ত অংসাপ্রু মার্মাকে খুঁজে বের করে পুলিশে হস্তান্তর করেন।

আটক অংসাপ্রু মার্মা নাইক্ষ্যংছড়ি সদর উপজেলার ধুংরী হেডম্যান পাড়ার বাসিন্দা মংহ্লা প্রু মার্মার ছেলে।

জাতীয় পুরস্কারপ্রাপ্ত ফুটবল খেলোয়াড় ও মার্মা সম্প্রদায়ের নেতা উছাই মং মার্মা বলেন, ‘অপরাধীর কোনো জাত বা ধর্ম নেই, অপরাধী অপরাধীই। এ ঘটনায় আমরা বিব্রত, দুঃখিত ও লজ্জিত। এলাকাবাসী ও প্রশাসনের সহযোগিতায় অপরাধীকে ধরতে পেরেছি।’

ওসি মাসরুরুল হক জানান, ‘অংসাপ্রু মার্মাকে স্থানীয়রা আটক করে আমাদের কাছে সোপর্দ করেছেন। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।’

বর্তমানে আহত শিক্ষিকা জেসমিন আক্তার নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ ঘটনায় নাইক্ষ্যংছড়ির শিক্ষক সমাজ দ্রুত বিচার ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

বাদীর কাছ থেকে ৪০ হাজার টাকা আদায়ের অভিযোগ ডিবি পুলিশের বিরুদ্ধে

এসি ও সিসি ক্যামেরার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক প্রত্যাহার

একনেকে অনুমোদন পেল আনোয়ারার চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

প্রজেক্টরে খেলা দেখার ব্যবস্থা করলেন ইউএনও

রাউজানে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর: আটক ২, হোটেল সিলগালা

রোহিঙ্গা ক্যাম্পে আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশনা

টেকনাফে সাড়ে ৬ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ কারবারি আটক

অনুমতি ছাড়াই ইউপি চেয়ারম্যানের বিদেশ সফর, তদন্তে এসিল্যান্ডের গড়িমসি