হোম > সারা দেশ > চট্টগ্রাম

৩০ হাজার টন ডিজেল নিয়ে মালয়েশিয়া থেকে জাহাজ পৌঁছাল চট্টগ্রামে

চট্টগ্রাম ব্যুরো

৩০ হাজার টন ডিজেল নিয়ে মালয়েশিয়া থেকে জাহাজ পৌঁছেছে চট্টগ্রামে। সংশ্লিষ্টরা বলছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ডিজেলবাহী জাহাজটি আশার আলো দেখাচ্ছে। এ নিয়ে মার্চ মাসে বন্দরে ভিড়েছে ৮টি ডিজেলবাহী জাহাজ।

মঙ্গলবার (৩১ মার্চ) মালয়েশিয়া থেকে ৩০ হাজার টন পরিশোধিত ডিজেল নিয়ে ‘পিভিটি সোলানা’ নামের একটি ট্যাংকার জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে পৌঁছে। এটি পানামার পতাকাবাহী একটি জাহাজ।

বিষয়টি মঙ্গলবার আমার দেশকে নিশ্চিত করেছেন বন্দরের সচিব সৈয়দ রেফায়েত করিম।

তিনি জানান, মালয়েশিয়া থেকে ডিজেল নিয়ে ‘পিভিটি সোলানা’ নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দর অভিমুখে ছিল মঙ্গলবার ভোরে সেটি এসে পৌঁছে। আনুষ্ঠানিকতা শেষে লাইটারের মাধ্যমে জ্বালানি তেল খালাস করা হবে। প্রয়োজনে জাহাজটিকে ডলফিন জেটিতে ভিড়ানোর পরিকল্পনা রয়েছে বন্দর কর্তৃপক্ষের। সেখানে জ্বালানি খালাস কার্যক্রম সম্পন্ন হবে বলেও জানান তিনি।

বন্দর সূত্রে জানায়, ৩ এপ্রিল একই পরিমাণ ডিজেল নিয়ে আরো একটি জাহাজ বন্দরে ভিড়তে পারে। এছাড়াও প্রায় ৭০ হাজার টন এলএনজি নিয়ে ৪ এপ্রিল আরো একটি জাহাজ ভিড়তে পারে। গত এক মাসে চট্টগ্রাম বন্দরে বিভিন্ন ধরনের জ্বালানি নিয়ে মোট ৩৩টি জাহাজ ভিড়েছে। এর মধ্যে ১৫টি জাহাজ জ্বালানি তেলবাহী। তার মধ্যে ৮টি ডিজেলবাহী অন্য সাতটি অন্যান্য জ্বালানি। এছাড়াও ৮টি এলএনজি ও ৯টি এলপিজি বহন করে এনেছে চট্টগ্রামে।মঙ্গলবারের জাহাজটিসহ জাহাজ সংখ্যা দাঁড়িয়েছে ৩৩টিতে।

তিন বছরের শিশু ধর্ষণের ঘটনায় রণক্ষেত্র চট্টগ্রাম

হাইমচরে কৃষকদের মাঝে আধুনিক কৃষিযন্ত্র বিতরণ

পুলিশ ও সাংবাদিকসহ আহত ৩, পুলিশের গাড়িতে আগুন

চামড়া নষ্ট করা অর্থনীতি, ধর্মীয় প্রতিষ্ঠান ও গরিব-অসহায়দের ক্ষতি

ধর্ষককে আমাদের হাতে তুলে দিন: জনতা

চট্টগ্রামে শিশু ধর্ষণ: ক্ষুব্ধ জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ার শেল ও গুলি

সরাইলে বজ্রপাতে কৃষকের মৃত্যু

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে কুমিল্লায় মানববন্ধন

প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কুমিল্লায় বিদ্যালয় মাঠে পশুর হাট

চট্টগ্রামে শিশু ধর্ষণ অভিযুক্তকে জনতার হাতে তুলে দেওয়ার দাবি