হোম > সারা দেশ > চট্টগ্রাম

ডাকাতদলের গুলিতে বিদ্ধ এএসআইসহ পুলিশের ৩ সদস্য

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজারের মহেশখালীতে ডাকাত দলের গুলিতে রাত্রিকালীন টহলরত পুলিশের তিন সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে কালারমারছড়া ইউনিয়নের মাতারবাড়ির কোহেলিয়া নদীর নতুন ব্রিজের পূর্বপাশে কয়লাবিদ্যুৎ প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ পুলিশ সদস্যরা হলেন- সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সেলিম (৩২), কনস্টেবল সোহেল (৩৯) ও কনস্টেবল মো. মাসুদ (৩২)। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় সূত্র মতে, মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্প থেকে নিয়মিত চোরাই মালামাল বের হয়। এসব মালামাল বহনকারি গাড়ি আটকিয়ে একদল ডাকাত দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতি করে আসছে। মঙ্গলবার রাতেও ১০-১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নেয়। খবর পেয়ে পুলিশের টহল দল ঘটনাস্থলে পৌঁছে ডাকাতদের ধাওয়া দিলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হন।

আহতদের দ্রুত বদরখালী জেনারেল হাসপাতালে নেয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার পর অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে যাই। র‌্যাবের শতাধিক সদস্যসহ যৌথবাহিনী নিয়ে মহেশখালীর কালারমারছড়ার পাহাড়ে চিরুনি অভিযান চালাচ্ছে।

জাহাজ ভাঙা শিল্পে নতুন নেতৃত্ব, সভাপতি মহসিন চৌধুরী

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার প্রতারণা করছে

চকরিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গণমাধ্যমের সার্বিক উন্নয়নে কমিশন গঠন করবে সরকার

লক্ষ্মীপুরে সালিশ বৈঠকে বৃদ্ধকে গুলি

চট্টগ্রামে একদিনে তিন লাশ উদ্ধার

জঙ্গল সলিমপুরের আদলে টেকনাফের বাহারছড়ায় যৌথ অভিযানের পরিকল্পনা

চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে : গণপূর্ত মন্ত্রী

বিএসবিআরএর সভাপতি মহসিন ও সিনিয়র সহসভাপতি সালিম