হোম > সারা দেশ > চট্টগ্রাম

হাজীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, হাজীগঞ্জ (চাঁদপুর)

চাঁদপুরের হাজীগঞ্জে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে হুজাইফা নামের চার বছর বয়সি এক শিশু মারা গেছে।

বুধবার উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশু ওই ইউনিয়নের সেন্দ্রা গ্রামের ফজলে রাব্বির একমাত্র ছেলে। শিশুটির মৃত্যুতে পরিবারের সদস্য, নিকট আত্মীয়-স্বজনের মাঝে শোকের ছায়া নেমে আসে।

জানা গেছে, এদিন সকালে নিজ বাড়ির উঠানেই খেলাধূলা করছিল শিশু হুজাইফা। এরপর বেশ কিছুক্ষণ দেখতে না পেয়ে পরিবার ও বাড়ির লোকজন তাকে খুঁজতে বের হয়। খোঁজাখুঁজির একপর্যায়ে নিজ বাড়ির পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষ-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

নিহতের শিশুর প্রতিবেশী কাজী সম্রাট জানান, জানতে পেরেছি শিশুটি উঠে অন্যান্য শিশুদের সঙ্গে বাড়ির উঠানো খেলা করছিল শিশু হুজাইফা। খেলাধূলার এক ফাঁকে হয়তো সবার অগোচরে শিশুটি পুকুরে পড়ে পানিতে তলিয়ে যায় এবং সাঁতার না জানায় সে পানিতে ডুবে মারা যায়।

নিহতের বিষয় নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্ত ডা. আহমেদ তানভীর হাসান জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বে শিশু হুজাইফা মারা গেছে।

এমএইচ

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

মাস্টার নজরুল ইসলামের মৃত্যুতে হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না

সাইকেল চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ