হোম > সারা দেশ > চট্টগ্রাম

দোয়ারাবাজারে অবৈধ বালু উত্তোলন, দুইজনের কারাদণ্ড

উপজেলা প্রতিনিধি, দোয়ারাবাজার (সুনামগঞ্জ)

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বালু পরিবহনে ব্যবহৃত দুটি ট্রাক্টর-ট্রলি জব্দ করা হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরূপ রতন সিংহের নেতৃত্বে ও দোয়ারাবাজার থানা পুলিশের সহযোগিতায় উপজেলার চিলাই নদীর বালিছড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন বালিছড়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে মিলন মিয়া (২৭) ও লাল মিয়ার ছেলে ফালান মিয়া (২৫)।

উপজেলা প্রশাসন জানায়, দীর্ঘদিন ধরে ইজারাবহির্ভূত নদী এলাকা থেকে বালু উত্তোলন করে আসছিল একটি চক্র। খবর পেয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। আটককৃতদের ছয় মাসের কারাদণ্ড দেয়ার পাশাপাশি বালু পরিবহনে ব্যবহৃত দুটি ট্রাক্টর-ট্রলি জব্দ করা হয়েছে। এছাড়া সংগৃহীত তথ্যের ভিত্তিতে বালিছড়া গ্রাম সংলগ্ন ভোলাখালী ব্রিজের তলদেশ থেকে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরূপ রতন সিংহ জানান, “ইজারাবহির্ভূত এলাকায় বালু উত্তোলন সম্পূর্ণ অবৈধ। আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

জাহাজ ভাঙা শিল্পে নতুন নেতৃত্ব, সভাপতি মহসিন চৌধুরী

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার প্রতারণা করছে

চকরিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গণমাধ্যমের সার্বিক উন্নয়নে কমিশন গঠন করবে সরকার

লক্ষ্মীপুরে সালিশ বৈঠকে বৃদ্ধকে গুলি

চট্টগ্রামে একদিনে তিন লাশ উদ্ধার

জঙ্গল সলিমপুরের আদলে টেকনাফের বাহারছড়ায় যৌথ অভিযানের পরিকল্পনা

চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে : গণপূর্ত মন্ত্রী

বিএসবিআরএর সভাপতি মহসিন ও সিনিয়র সহসভাপতি সালিম