হোম > সারা দেশ > চট্টগ্রাম

মাদরাসা শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার, চিরকুট নিয়ে রহস্য

উপজেলা প্রতিনিধি, লালমাই (কুমিল্লা)

কুমিল্লার লালমাইয়ে মহিন উদ্দিন (১৩) নামের এক মাদরাসা শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের খিলপাড়া গ্রামস্থ আল-মোকাররম মাদরাসার সিঁড়ির রেলিং থেকে গলায় গামছা পেঁছানো ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে লালমাই থানা পুলিশ।

নিহত মহিন উদ্দিন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের বড় ধর্মপুর গ্রামের সৌদি আরব প্রবাসী ইয়াছিন মিয়ার ছোট ছেলে। সে আল মোকারম মাদরাসা থেকে কোরআন হিফজ সম্পন্ন করে এবছর মাদরাসার মসজিদে রমজানের তারাবির নামাজের ইমামতি করছেন। তার বড় ভাই আবুল বাশার একই মাদরাসায় অধ্যয়ন করছে।

মাদরাসার মোহতামিম মাওলানা মাজহারুল ইসলাম বলেন, নিহত মহিন উদ্দিন আমার মাদরাসার মেধাবী শিক্ষার্থী। সে এবছর মাদরাসায় তারাবির নামাজের ইমামতিও করছেন। আজ সেহরি শেষে সে নিজে ফজরের আজান দেয় এবং নামাজের পর সবাই ঘুমিয়ে পড়ে। সকাল অনুমান ৯টার পর জানতে পারি মহিন মাদরাসা ভবনের সিঁড়ির রেলিং এর সাথে ঝুলে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে।

নিহতের বড় ভাই আবুল বাশার বলেন, আমি ও আমার ভাই এই মাদরাসা থেকে হিফজ সম্পন্ন করেছি। রোযা রেখে ফজরের নামাজ পড়ে আমরা ঘুমিয়ে পড়ি। কখন আমার ভাই উঠে আত্মহত্যা করেছে আমি বুঝতে পারিনি। হঠাৎ ভাইকে ঝুলতে দেখে তার কোমরে একটি চিরকুট দেখতে পাই। চিরকুটটি ২ লাইন পড়া শেষ করতেই কেউ একজন টেনে নিয়ে যায়। চিরকুটটি পেলে হয়ত তার মৃত্যুর কারণ জানা যাবে।

লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান আমার দেশকে বলেন, খবর পেয়ে মাদরাসা ছাত্রটির ঝুলন্ত মরদেহ মঙ্গলবার সকাল ১০টায় উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের নিজ হাতে লেখা চিরকুটটি উদ্ধারের চেষ্টা করতেছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

অপহরণের ২৩ ঘণ্টা পর কেন্দ্রীয় ছাত্রশিবির নেতা লাকসাম থেকে উদ্ধার

শনিবার চকরিয়ায় আসছেন প্রধানমন্ত্রী, সমাবেশস্থল পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী

নও মুসলিম কলেজছাত্রী অপহরণের পর উদ্ধার, নিজ জিম্মায় থাকার নির্দেশ

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন প্রকৌশলী মোহাম্মদ জসিম উদ্দিন

বাঁশখালী আঞ্চলিক মহাসড়ক একনেকে অনুমোদন, জামায়াত এমপির কৃতজ্ঞতা

তথ্য দিন, উন্নয়নের দায়িত্ব আমার: এমপি মোবাশ্বের

পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ

সাংবাদিকের ওপর হামলা, যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা

কিশোর গ্যাং ‘বিকেজি’-এর লিডার ছাব্বির আটক

খাগড়াছড়িতে সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল