হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাউজানে যুবদল কর্মীকে মারধর, ফাঁকা গুলি করে পালাল দুর্বৃত্তরা

উপজেলা প্রতিনিধি, রাউজান (চট্টগ্রাম)

চট্টগ্রামের রাউজানে মুহাম্মদ পারভেজ (৩৫) নামে এক যুবদল কর্মীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের লস্কর উজির দিঘীর পাড়ে এ ঘটনা ঘটে।

তিনি একই ইউনিয়নের শাহাদুল্লাহ কাজীপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য আবদুর রশিদের ছেলে। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

জানা যায়, দুর্বৃত্তরা তাকে রামদার উল্টো অংশ দিয়ে পেটানোর পর ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল রাতে দিঘির পাড়ে তারা গুলির শব্দ শুনতে পান। পরে দেখেন, একদল দুর্বৃত্ত ফাঁকা গুলি করে পালাচ্ছে। এ সময় দিঘির পাড়ে পারভেজের মোটরসাইকেল পাওয়া যায়। এর কিছু দূরেই পারভেজকে আহত অবস্থায় দেখতে পান তারা। এরপর তাঁকে হাসপাতালে নেওয়া হয়।

জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান বলেন, তার শরীরের বিভিন্ন অংশে ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা আবদুস সবুর বলেন, আহত পারভেজ যুবদল কর্মী। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান (স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী। তাকে রামদা দিয়ে আঘাত করা হয়েছে।

জানতে চাইলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, পূর্ববিরোধ থেকে এ ঘটনা ঘটতে পারে। তবে গোলাগুলির প্রমাণ পাওয়া যায়নি। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

টানা ৪০ দিন জামাতে ফজরের নামাজ পড়ে পুরস্কার পেলেন ২৬ মুসল্লি

ঈদগাঁও থেকে অপহৃতা তরুণীসহ লুণ্ঠিত স্বর্ণালংকার উদ্ধার, গ্রেপ্তার ৩

দুই কোটি টাকা আত্মসাৎ, ৬ বছরেও প্রতিবেদন দেয়নি দুদক

ধামইরহাটে খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ, আটক ১

পেকুয়া থানায় ঘুসের টাকা ফেরত চাইতে গিয়ে মা-মেয়ে রক্তাক্ত

ব্রিজ ভেঙে পড়ায় ভোগান্তিতে মতলবের হাজারো মানুষ

৫ লাখ টাকার জাল নোট ও টাকা তৈরির সরঞ্জামসহ আটক ১

এইচএসসি ফলাফল বিপর্যয়ে ২ কলেজে পাঠদান স্থগিত

নিহত ইরার পরিবারের পাশে আসলাম চৌধুরী, ন্যায়বিচারের আশ্বাস

থানায় ঘুষের টাকা ফেরত চাইতে গিয়ে রক্তাক্ত মা-মেয়ে