হোম > সারা দেশ > চট্টগ্রাম

পুলিশের ওপর হামলা চালিয়ে সাজাপ্রাপ্ত আসামি ছিনতাই, এসআইসহ আহত ২

উপজেলা প্রতিনিধি, রামু (কক্সবাজার)

কক্সবাজারের রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নে পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়ে সাজাপ্রাপ্ত আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার রাত আনুমানিক ৮টার দিকে লট উখিয়ার ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

হামলায় রামু থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আনোয়ার ও সহকারী উপপরিদর্শক (এএসআই) বোরহান উদ্দিন আহত হয়েছেন। ছিনিয়ে নেওয়া আসামির নাম দিদারুল আলম। তিনি জাবেদ আলমের ছেলে এবং কাউয়ারখোপ ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।

পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের একটি বন মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন দিদারুল আলম। এ ছাড়া আগামী ১৯ নভেম্বর এলাকায় নাশকতা সৃষ্টির মূল ইন্ধনদাতা হিসেবেও তিনি গোয়েন্দা নজরদারিতে ছিলেন।

মঙ্গলবার রাতে দিদারুল আলমের বাড়িতে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে দিদারুল দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ সদস্যরা ধাওয়া দিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন।

পুলিশ জানায়, এ সময় ৮ থেকে ১০ জন নারী-পুরুষ লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ আসামি দিদারুল আলমকে ছিনিয়ে নেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সরকারি কাজে বাধা প্রদান এবং পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ছিনিয়ে নেওয়া আসামিকে পুনরায় গ্রেপ্তারে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

এমই

আনোয়ারায় দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকে আগুন

চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

বাঁশখালীতে পেট্রোল ঢেলে বিএনপি নেতার বাড়িতে আগুন

কুমিল্লায় সাবেক এমপি বাহারের বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন

সংসদে এমপির ক্ষোভের পর কুমিল্লা ইপিজেডের সিইটিপি পরিদর্শনে পরিবেশ অধিদপ্তর

চট্টগ্রামে আ.লীগের নৈরাজ্য ঠেকাতে রাত জেগে স্বেচ্ছাসেবক দলের পাহারা

চট্টগ্রামে নিষিদ্ধ আ.লীগের সাবেক কাউন্সিলর সলিম উল্লাহ বাচ্চু গ্রেপ্তার

চকরিয়ায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে দুই সহোদরের মৃত্যু

ছাত্রলীগের মিছিল থেকে বিএনপি নেতার প্রতিষ্ঠানে হামলা, প্রতিবাদ খাতুনগঞ্জ ব্যবসায়ী সমিতির