হোম > সারা দেশ > চট্টগ্রাম

সম্পত্তির বিরোধে বসতঘরে আগুন, ৩০ লাখ টাকার ক্ষতি

উপজেলা প্রতিনিধি, চৌদ্দগ্রাম (কুমিল্লা)

ছবি: আমার দেশ

কুমিল্লার চৌদ্দগ্রামে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে হারুনুর রশিদ নামে এক ব্যবসায়ীর বসতঘরে আগুন দিয়ে সর্বস্ব পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার গুণবতী ইউনিয়নের দশবাহা গ্রামের দক্ষিণ পাড়ায় মঙ্গলবার ভোর রাতে। এ ঘটনায় ব্যবসায়ী হারুনুর রশিদের আপন ভাই এনামুল হকসহ ১২ জনের নামে বুধবার থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

অভিযোগে উল্লেখ করা হয়, ব্যবসা করার সুবাদে হারুনুর রশিদ দীর্ঘদিন যাবৎ স্বপরিবার নিয়ে ঢাকায় বসবাস করে। এনামুল হক তাঁর আপন মেজো ভাই। সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে তাদের মধ্যে দীর্ঘ বছর ধরে পারিবারিক বিরোধ রয়েছে এবং আদালতে মামলা চলমান আছে।

জমি সংক্রান্তের বিরোধের জের ধরে এনামুল হক ইতিপূর্বে কয়েকবার তার ঘরে আগুন দিয়ে পুড়িয়ে ক্ষতিসাধন করে। তাতেও এনামুল হক ক্ষ্যান্ত না হয়ে পূর্ববিরোধের জের ধরে তার অন্য ভাইদের পৈতৃক সম্পত্তির বসতবাড়ি থেকে উচ্ছেদ করাসহ অপূরণীয় ক্ষতি করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তারই ধারাবাহিকতায় গত ৫ মে মঙ্গলবার ভোরে এনামুল হকের সার্বিক সহযোগিতায় হারুন মিয়ার বসতঘরে আগুন দিয়ে সর্বস্ব পোড়াইয়া দেয়।

সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বসতঘরে থাকা ৪টি খাট, ১টি ফ্রিজ, ৩টি টেবিল, ১টি বড় সোফা, ১০টি চেয়ার, ১টি শোকেইস, ১টি সিসি ক্যামেরা মনিটর, সিলিং ফ্যান ৪টি ও ঘরের ভেতরে থাকা মূল্যবান কাগজসহ নগদ ৩০ হাজার টাকা ও বিভিন্ন আসবারপত্রসহ ৩০ লাখ টাকার ক্ষতি হয়।

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ফাইটার হুমায়ুন কবির বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এর আগেই আসবাবসহ মূল্যবান কাগজ পুড়ে ছাই হয়ে গেছে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় অভিযোগ পেয়েছি। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

চৌদ্দগ্রামে কাপনের কাপড় পাঠিয়ে কৃষককে হুমকি, এলাকায় আতঙ্ক

সিএনজির ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু, সড়ক অবরোধে জনদুর্ভোগ

কুকি-চিনের ২০ হাজার পোশাক ধ্বংস করল পুলিশ

ভুল সেটে এসএসসি পরীক্ষা, ফল নিয়ে উদ্বিগ্ন শিক্ষার্থীরা

অনিয়মের অভিযোগে জামাতপন্থী প্যানেলের নির্বাচন বর্জনের ঘোষণা

ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন অধরাই রয়ে গেল ফারিহার

রাজনৈতিক চাপে সরে দাঁড়ালেন চবির হল প্রভোস্ট

কুমিল্লায় ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা

রোহিঙ্গা প্রত্যাবাসন ত্বরান্বিত করতে ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পটিয়ায় দুর্বৃত্তদের বিষে মরল দিঘির ৩০ লাখ টাকার মাছ