হোম > সারা দেশ > চট্টগ্রাম

শহীদদের রক্তের সম্মান দিতে হলে আপনাকে ‘হ্যাঁ’ ভোটের কথা বলতে হবে: সাদিক কায়েম

জেলা প্রতিনিধি, কুমিল্লা

ডাকসু ভিপি সাদিক কায়েম বলেছেন, আমরা বলতে চাই, তাহলে কি আপনি সেই ফ্যাসিবাদী হাসিনার কাঠামোকে টিকিয়ে রাখতে চান? এ দেশের জুলাই শহীদদের ধারণ করতে হবে৷ আজকে আপনি যে দেশে স্বাধীনভাবে কাজ করছেন, কথা বলতে পারছেন, সেটার মূল কারিগর হচ্ছে আমাদের শহীদরা। তাদের আত্মত্যাগের মাধ্যমে আপনি আজ দেশে এসে কথা বলার সুযোগ পাচ্ছেন। অতএব, তাদের সেই রক্তের সম্মান দিতে হলে আপনাকে হ্যাঁ ভোটের কথা বলতে হবে।

শুক্রবার রাতে কুমিল্লা টাউন হল মাঠে এগার দলীয় জোটের নির্বাচনি জনসভায় বিশেষ অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

সাদিক কায়েম বলেন, একটু ভাবুন, যে মা ১০ মাস দশদিন গর্ভ ধারণ করে আমাদের জন্ম দিয়েছেন। যাকে আমরা সবচেয়ে বেশি ভালবাসি সেই মা কে, সেই বোনকে এক ধরনের কুলাঙ্গার কটুভাষায় গালি দিচ্ছে। বিবস্ত্র করার হুমকি দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি, একজন নেতা আসছেন জুলাই পরবর্তী দেড় বছর পরে। আসার পরে তিনি ফ্যামিলি কার্ডের কথা বলছেন, তার দলের নেতাকর্মীরা ফ্যামিলিকে ধ্বংস করার চেষ্টা করছে। আমার মা বোনেদের ওপর হামলা করছে। আপনি কিভাবে এই ভুয়া ফ্যামিলি কার্ডের কথা বলছেন। আমরা ফ্যামিলি কার্ড চাই না, ফ্যামিলির মেম্বার হতে চাই।

আমাদের আমিরে জামায়াত, আগামীর রাষ্ট্রপ্রধান গত ১৭ বছর দেখিয়েছেন কিভাবে ১৮ কোটি মানুষের ফ্যামিলি মেম্বার হতে হয়। আমরা যেই স্বাধীনতার জন্য চব্বিশের আন্দোলন করলাম, সেই আন্দোলনকে বাচিয়ে রাখতে, স্বীকৃতি দিতে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার পক্ষে সেই নেতাকে কোন ক্যাম্পেইন করতে দেখি না। অই নেতা বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন নাটক করে। কিন্ত হ্যাঁ এর কথা বলেন না।

শহীদ জিয়ার স্মৃতি সংরক্ষণে উদ্যোগ নেবে সরকার

নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ জনকে পুলিশে দিয়েছে ছাত্রদল

হাইমচরে তাল পাড়তে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে জখম

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল