হোম > সারা দেশ > চট্টগ্রাম

ভুলবশত বিষপান, চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, রাজস্থলী (রাঙামাটি)

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ায় মদ মনে করে ভুলবশত বিষ পান করে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এক যুবক। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত রিংকন বড়ুয়া (২৬) রাজস্থলী উপজেলার চন্দ্রঘোনা থানাধীন বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ম্রুংদং পাড়ার মিলন বড়ুয়ার ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, কিছুদিন আগে চাকরি থেকে ছুটিতে বাঙ্গালহালিয়ার নিজ বাড়িতে আসেন রিংকন। গত মঙ্গলবার তিনি অসাবধানতাবশত মদ মনে করে বিষ পান করেন। বিষক্রিয়া টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে তাৎক্ষণিকভাবে চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা জানান, ছেলেটি ছুটিতে বাড়িতে এসে ভুলবশত বিষ পান করেছিল। আজ সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজে তার মৃত্যু হয়েছে।

জেডএম

মাটি কাটতে গিয়ে পাহাড়ধসে কিশোরের মৃত্যু

খাগড়াছড়িতে মারমা নারীর শ্লীলতাহানির অভিযোগ

ফেনীতে তৎপরতা বাড়ছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ২৮ কিলোমিটারজুড়ে মাইন আতঙ্ক

চট্টগ্রামে পুলিশ সদস্যের কাছ থেকে উদ্ধার হওয়া ১ লাখ ইয়াবা গায়েব

শতাধিক করাতকলে লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল

আমার দেশে সংবাদ প্রকাশের পর বেড়েছে চিকিৎসাসেবার মান

ফেনীতে মুখে মাস্ক পরে আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৪

কুড়িয়ে পাওয়া লক্ষাধিক টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন কলা বিক্রেতা

বজ্রপাতে মামাতো-ফুফাতো ভাই বোনের মৃত্যু