হোম > সারা দেশ > চট্টগ্রাম

কক্সবাজারে অপহৃত ইউপি সদস্য ৮ লাখ টাকায় মুক্ত

উপজেলা প্রতিনিধি, ঈদগাঁও (কক্সবাজার)

পুলিশের সঙ্গে ইউপি সদস্য রুস্তম আলী। ছবি: আমার দেশ

কক্সবাজারের রামুতে অপহৃত ঈদগড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রুস্তম আলী ৮ লাখ টাকার বিনিময়ে মুক্তি পেয়েছেন।

বুধবার রাত ৮টার দিকে জোয়ারিয়ানালা ইউনিয়নের স্বপ্নতরী এলাকা থেকে তিন কিলোমিটার ভেতরের পাহাড়ি বন থেকে তাকে মুক্ত করা হয়।

ভুক্তভোগীর চাচা করিম মৌলভী জানান, মুখোশধারী সশস্ত্র অপহরণকারীদের ৮ লাখ টাকা দেওয়ার পর তার ভাতিজাকে ছেড়ে দেওয়া হয়। পরে রামু থানা-পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়।

এ বিষয়ে জানতে রামু থানার ওসি মনিরুল ইসলাম ভুঁইয়ার মোবাইলে কল দিলেও বন্ধ পাওয়া যায়।

এর আগে বুধবার সকাল সাড়ে ৬টার দিকে ঈদগাঁও থেকে নিজের বাড়ি রামু উপজেলার ঈদগড়ে যাওয়ার পথে অপহরণের শিকার হন রুস্তম আলী। এরপর অপহৃতের মোবাইল থেকে অপহরণ চক্র ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

খাগড়াছড়িতে মারমা নারীর শ্লীলতাহানির অভিযোগ

ভুলবশত বিষপান, চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু

ফেনীতে তৎপরতা বাড়ছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ২৮ কিলোমিটারজুড়ে মাইন আতঙ্ক

চট্টগ্রামে পুলিশ সদস্যের কাছ থেকে উদ্ধার হওয়া ১ লাখ ইয়াবা গায়েব

শতাধিক করাতকলে লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল

আমার দেশে সংবাদ প্রকাশের পর বেড়েছে চিকিৎসাসেবার মান

ফেনীতে মুখে মাস্ক পরে আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৪

কুড়িয়ে পাওয়া লক্ষাধিক টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন কলা বিক্রেতা

বজ্রপাতে মামাতো-ফুফাতো ভাই বোনের মৃত্যু