হোম > সারা দেশ > চট্টগ্রাম

মাল্টার কেজি ৫০০ টাকা, ক্রেতাদের ক্ষোভ

উপজেলা প্রতিনিধি, (কুতুবদিয়া) কক্সবাজার

কক্সবাজারের কুতুবদিয়ায় মাল্টার দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। মাত্র তিন দিনের ব্যবধানে এই ফলের দাম দ্বিগুণ হয়ে প্রতি কেজি ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

জানা গেছে, কোরবানির ঈদের পর থেকে মাল্টা প্রতি কেজি ২৫০ টাকা দরে বিক্রি হচ্ছিল। কিন্তু গত শুক্রবার হঠাৎ করে এর দাম বেড়ে ৫০০ টাকা হয়ে যায়। শুধু মাল্টাই নয়, অন্যান্য ফলের দামও বেড়েছে। বর্তমানে কমলা ৩৮০ টাকা, আপেল ৪০০ টাকা এবং ডালিম ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

তবে হঠাৎ করে মাল্টার দাম এত বাড়ার কারণ বিক্রেতারাও নিশ্চিতভাবে বলতে পারছেন না। হাসপাতাল গেটের ‘মায়ের দোয়া ফুইটস’-এর ব্যবসায়ী মো. হোসাইন জানান, সরবরাহ কম থাকায় এবং চট্টগ্রামের বাজারে দাম বেশি হওয়ায় এমনটা হয়েছে। অনেক ব্যবসায়ীই নতুন করে ফলের অর্ডার দেওয়া বন্ধ করে দিয়েছেন। পার্শ্ববর্তী ফল ব্যবসায়ী খোকন তারেকও একই কথা বলেছেন।

ধুরুং বাজারের ফল বিক্রেতা আনোয়ার জানান, মাল্টা তাদেরই প্রতি কেজি ৪৮০ টাকা দরে কিনতে হচ্ছে, তাই ৫০০ টাকায় বিক্রি করতে হচ্ছে। তিনি আরও বলেন, এই মূল্যবৃদ্ধির সঠিক কারণ বিক্রেতা বা ক্রেতা কেউই জানেন না।

এমন পরিস্থিতিতে ভোক্তারা বাজার মনিটরিং করে এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ খুঁজে বের করার দাবি জানিয়েছেন।

হামের উপসর্গ নিয়ে লক্ষ্মীপুর হাসপাতালে ৭৩ রোগী ভর্তি

স্কুলছাত্রী অদিতা হত্যা মামলায় গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড

৫০ কেজি গাঁজাসহ পাচারকারী আটক

নাসিরনগরে বিস্ফোরক মামলায় ২ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

দেশ সেরা আব্দুল হাই ভূঁইয়া পলিটেকনিক ইনস্টিটিউট

ফের চট্টগ্রামে হাঁটুসমান পানি

নোয়াখালীতে আলোচিত স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় আজ

গলাপানিতে ডুবেছিল চট্টগ্রাম, রাতভর ৩০ বাঁধ সরিয়ে এলো স্বস্তি

লক্ষ্মীপুরে এনসিপির কমিটি ঘোষণা

চকরিয়ার বালুখেকো নাজিম এখন শাসকদলের ছত্রছায়ায়