হোম > সারা দেশ > চট্টগ্রাম

আলীকদম সীমান্তের ওপারে আরএসও-আরাকান আর্মির দিনভর গোলাগুলি

জেলা প্রতিনিধি, মেহেরপুর

ফাইল ছবি

বাংলাদেশের পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার ইয়াংজিং কারবারি পাড়ার কাছে সীমান্তের ওপারে রাখাইন রাজ্যে বিদ্রোহী আরাকান আর্মি ও রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরএসও’র যোদ্ধাদের মধ্যে দিনভর গোলাগুলি হয়েছে। তবে গোলাগুলিতে হতাহত ও ক্ষয়ক্ষতি নিশ্চিত করা যায়নি।

কক্সবাজারের রামুতে দায়িত্ব পালন করা ৩০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার এই ঘটনা ঘটে।

তিনি জানান, আলিকদম সীমান্তের ওপারে মায়ানমারের অভ্যন্তরে গোলাগুলির এই ঘটনা ঘটে। তবে বিষয়টি বাংলাদেশের কোনো বিষয় নয়। কিন্তু বিজিবি পরিস্থিতির উপর নজর রাখছে।

আলীকদমের স্থানীয় সুত্র জানিয়েছে, আলীকদমের ইয়াংজিং কারবারি পাড়ার কাছে ৫৬ নাম্বার সীমান্ত পিলার বরাবর ওই ঘটনা ঘটে। বাংলাদেশের এই এলাকাটি মায়ানমার সীমান্তের সবচেয়ে কাছাকাছি। ওপারে গোলাগুলি হলে এপারে স্পষ্ট শব্দ শোনা যায়।

জাহাজ ভাঙা শিল্পে নতুন নেতৃত্ব, সভাপতি মহসিন চৌধুরী

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার প্রতারণা করছে

চকরিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গণমাধ্যমের সার্বিক উন্নয়নে কমিশন গঠন করবে সরকার

লক্ষ্মীপুরে সালিশ বৈঠকে বৃদ্ধকে গুলি

চট্টগ্রামে একদিনে তিন লাশ উদ্ধার

জঙ্গল সলিমপুরের আদলে টেকনাফের বাহারছড়ায় যৌথ অভিযানের পরিকল্পনা

চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে : গণপূর্ত মন্ত্রী

বিএসবিআরএর সভাপতি মহসিন ও সিনিয়র সহসভাপতি সালিম