হোম > সারা দেশ > চট্টগ্রাম

অকটেন নিয়ে জাহাজ ‘কুই চি’ চট্টগ্রাম বন্দরের জলসীমায়

চট্টগ্রাম ব্যুরো

অকটেন নিয়ে হংকংয়ের পতাকাবাহী জাহাজ ‘কুই চি’ এসেছে চট্টগ্রাম বন্দরের জলসীমায়। বুধবার গভীর রাতে ২৬ হাজার ৫০০ টন অকটেন নিয়ে বহির্নোঙরে পৌঁছায় জাহাজটি।

এর আগে ৮ এপ্রিল ২৬ হাজার টন নিয়ে ‘এমটি সেন্ট্রাল স্টার’ এবং ১৭ এপ্রিল ২৭ হাজার টন অকটেন নিয়ে ‘এমটি নেভি সিয়েলো’ নামের দুটি জাহাজ তেল খালাস করে ফিরে যায়।

চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, মোট ১৪টি জ্বালানীবাহী জাহাজ রয়েছে বন্দরের জলসীমায়। এরমধ্যে পাঁচটিতে শুধু ডিজেল আর অকটেন ভর্তি রয়েছে। বিপিসির সঙ্গে সমন্ময় করে আগ্রাধিকার ভিত্তিতে জাহাজগুলো খালাস করা হচ্ছে।

বন্দর সূত্র জানায়, বন্দরের ডলফিন জেটিতে একসঙ্গে তিনটি জাহাজ নোঙর করে তেল খালাস করতে পারে। এছাড়া বড় জাহাজগুলোর ক্ষেত্রে বহিনোঙরে লাইটারিং করে তেল খালাস করতে হয়। তবে দুর্যোগপুর্ণ আবহাওয়ার কারণে গত দুইতিন দিন সাগর উত্তাল হওয়ায় বহিনোঙরে তেল খালাস কার্যক্রম কিছুটা বাধাগ্রস্ত হয়েছে।

জেডএম

ফেনীতে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

‘পায়ে গুলি’ হুমকিকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না শাহজাহান চৌধুরী

মাদরাসা ছাত্রী নিয়ে শিক্ষক উধাও, থানায় অভিযোগ

চাটখিলে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

শুধু জিপিএ অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়: সায়মা ফেরদৌস

সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবেঃ ডা. তাহের

হাতিয়ার ঢালচরে ভূমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা হারুন অর রশীদের দাফন

জেলি পুশকরা ৮০ কেজি গলদা চিংড়ি জব্দ, আড়তদারকে জরিমানা

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার